বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেনের ক্যাচ ধরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবিটি আজ নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১২
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর রেজর ব্লেড দিয়ে হামলা হয়েছে। ৪২ বছর বয়সী লিপার্প সিউলে একটি প্রাতরাশ বৈঠক অংশ নেওয়ার সময় তাঁর ওপর হামলা চালান এক ব্যক্তি। হামলাকারীকে আটক করা হয়েছে। ছবি: রয়টার্স
৩ / ১২
বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাট করার সময় সমর্থকদের উল্লাস। ছবিটি আজ স্কটল্যান্ডের নেলসনের স্যাক্সটন পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১২
ধ্বংস করার আগে মেঝেতে বিছিয়ে রাখা হয়েছে গত ডিসেম্বরে মেক্সিকোর বিভিন্ন স্কুল থেকে উদ্ধার করা প্রায় ১৫ হাজার খেলনা আগ্নেয়াস্ত্র। বুধবার হুয়ারেজ শহরের পুলিশ একাডেমিতে এসব খেলনা অস্ত্র ধ্বংস করা হয়। ছবি: রয়টার্স
৫ / ১২
১১৭তম জন্মদিনের কেক খাচ্ছেন জাপানের মিসাও ওকাওয়া। ছবিটি আজ ওসাকা নগর থেকে তোলা। তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী বলে দাবি করা হয়। ছবি: এএফপি
৬ / ১২
নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করেই নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আর এতে উৎসবে মেতেছে পুরো জাতি। এই ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: ফোকাস বাংলা
৭ / ১২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বই বিক্রির টাকা অনুদান হিসেবে দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার অনুদান দিতে এসে তিনি দগ্ধ ব্যক্তিদের খোঁজখবর নেন। ছবি: ফোকাস বাংলা
৮ / ১২
ট্রাক্টর দিয়ে কৃষক আউশধান রোপণের জন্য জমি চাষ করছেন। মাটিতে থাকা পোকামাকড় খেতে ব্যস্ত বক ও শালিক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদরের মুনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৯ / ১২
দোলযাত্রায় রং মাখামাখিতে ব্যস্ত নারীরা। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর মাঠ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া