‘চায়না: থ্রু দ্য লুকিং গ্লাস’ পোশাক প্রদর্শনীতে জাঁকাল পোশাকে সংগীত তারকা রিয়ান্না। ছবিটি সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট-এ সোমবারের কস্টিউম ইনস্টিটিউট গালা বেনিফিট অনুষ্ঠানে সংগীত তারকা ম্যাডোনা (ডানে) ও কেটি পেরি। ছবি: এএফপি
৩ / ১৩
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ৩৯ নম্বর জেটিঘাটটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। কেননা ঘাটে ভাসমান ডকগুলোতে এসে বিশ্রাম নেয় সি লায়নের দল। ১৯৮৯ সালে লোমা প্রিয়েতা পর্বতে ভূমিকম্পের পর থেকে সি লায়নেরা এভাবে ডকে এসে আশ্রয় নিতে শুরু করে। ছবি: রয়টার্স
৪ / ১৩
মিসরের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করছেন সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের এক সমর্থক। গতকাল ছিল মোবারকের জন্মদিন। ছবিটি রাজধানী কায়রোর শহরতলি থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৩
স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর করদোবায় লস প্যাশিওস উৎসবে একটি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে এক বৃদ্ধা। ছবিটি সোমবারের। এই উৎসবে উঠান সুন্দর করে সাজাতে বাড়ির মালিকদের মধ্যে প্রতিযোগিতা হয়। ছবি: রয়টার্স
৬ / ১৩
৯ কাঁচা-পাকা মরিচসহ গাছ নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার নান্দিয়ারপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
বৈশাখের তপ্ত গরমে তৃষ্ণার্ত এক শ্রমিক তরমুজ খেয়ে পিপাসা মেটাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ওয়াইজঘাট ফলের আড়ত থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৩
১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও রাজধানীর এজিবি কলোনির দুটি ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় এক হাজার মানুষ। আজ মঙ্গলবার ‘প্রথম আলো’য় এ বিষয়ে প্রতিবেদন ও ছবি প্রকাশিত হওয়ার পর টনক নড়ে গণপূর্ত অধিদপ্তরের। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ বাসস্থানটি ছাড়তে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৩
ইরি ধান কাটতে সারি বেঁধে খেতে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার অদূরে তারানগর ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ১৩
চলছে ইরি ধান কাটার মৌসুম। ধান কেটে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার অদূরে তারানগর ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৩
সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় এসেছে এসব লিচু। ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ টাকা করে। ছবিটি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৩
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর নির্মিত দোতলা টিনশেড বাড়ি দেবে কিছুদিন আগে ১২ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝিল ভরাট করে নতুন নতুন ঘর তৈরি করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম