ছবিতে আজ (০৬ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে এই ঈদ। ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। ছবি: জাহিদুল করিম

২ / ১০
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মোনাজাত। ছবিটি আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে তোলা। ছবি: হাসান রাজা

৩ / ১০
পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য রোববার হাট থেকে এই উটটি কেনা হয়। পরে তা তিন চাকার এই অটোরিকশায় এভাবে নিয়ে যাওয়া হয়। ছবিটি লাহোর থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১০
মিস লেবানন প্রতিযোগিতায় মুকুট বিজয়ের পর দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন শ্যালি গেইস। ছবিটি রোববার লেবাননের রাজধানী বৈরুত থেকে তোলা।

৫ / ১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে আজ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা

৬ / ১০
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গুম হওয়া এক ব্যক্তির পরিবারের এক সদস্য তাঁর ছবি হাতে এগিয়ে আসেন। ছবি: হাসান রাজা

৭ / ১০
কিশোরগঞ্জের শোলাকিয়ায় আজ ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ছবি: ভৈরব অফিস

৮ / ১০
খেলনা কিনছে ঈদের জামাতে আসা এক শিশু। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১০
কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালান ফেসবুকভিত্তিক সংগঠন ‘মাস্তুল ফাউন্ডেশনের’ সদস্যরা। ছবিটি আজ দুপুরে জিগাতলা এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ১০
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কাজী নজরুল ইসলাম রোডের বিভিন্ন জায়গায় কোরবানি দেওয়া পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ছবিটি আজ বেলা সোয়া তিনটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম