ছবিতে আজ (০৬ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
জাপানের হিরোশিমা নগরের পিস মেমোরিয়াল পার্কে আণবিক বোমায় নিহত ব্যক্তিদের উদ্দেশে আনুষ্ঠানিক প্রার্থনা শেষে বের হয়ে আসছেন সে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডি (মাঝখানে)। আজ ৬ আগস্ট যথাযোগ্য ভাবগাম্ভর্য ও মর্যাদার সঙ্গে জাপানে পালন করা হচ্ছে ৬৯তম ‘হিরোশিমা দিবস’। ১৯৪৫ সালের এই দিনে জাপানের এই পশ্চিমাঞ্চলীয় নগরে বিশ্বের প্রথম আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে লাখো মানুষের প্রাণ ঝরে যায়। ছবি: এএফপি

২ / ২৬
‘হিরোশিমা দিবস’ উপলক্ষে আজ জাপানের হিরোশিমা নগরের পিস মেমোরিয়াল পার্কের স্মৃতিসৌধে আণবিক বোমায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনে জাপানি নাগরিকদের ঢল। ছবি: এএফপি

৩ / ২৬
গাজা থেকে ইসরায়েলি পদাতিক সেনারা চলে যাওয়ায় উচ্ছ্বসিত ফিলিস্তিনি শিশুরা। সেই আনন্দে তারা হামাসের পতাকা নিয়ে নাচছে ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের ওপর। ছবিটি মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুস থেকে তোলা ছবি। ছবি: রয়টার্স

৪ / ২৬
ইসরায়েলি ভারী অস্ত্রের গোলায় গাজার গোটা বিত হানুন শহর এখন ধ্বংসস্তূপ। এরই মধ্য দিয়ে তল্পিতল্পা নিয়ে আপন ঠিকানার উদ্দেশে যাচ্ছে একটি ফিলিস্তিনি পরিবার। ঘরবাড়ি কিছুই তো আর অক্ষত নেই, তবু যদি একটু মাথা গোঁজা যায়! এ ছাড়া আর কি আশা করবে তারা? ছবি: রয়টার্স

৫ / ২৬
বলিভিয়ার ১৮৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লা পাজ শহরের মুরিলো স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে একদল তরুণী। সোমবার তোলা ছবিটি মঙ্গলবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

৬ / ২৬
হিরোশিমায় আণবিক বোমায় নিহত ব্যক্তিদের উদ্দেশে প্রার্থনা করছে এক শিশু ও তার মা। ছবিটি আজ জাপানের ওই নগরের পিস মেমোরিয়াল পার্কের স্মৃতিসৌধ থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৬
সাদা তিমিটা ভারি দুষ্টু। তাকে দেখতে জলাধারের কাছে ভিড়তেই পানি ছুড়ে সে ভিজিয়ে দিল দর্শনার্থী শিশুদের। ছবিটি আজ জাপানের ইয়োকোহামার হাক্কিজিমা সি প্যারাডাইজ অ্যাকুরিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৬
রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের প্রধান ফটকের সামনে পুলিশের পাহারা। ছবি: মনিরুল আলম

৯ / ২৬
মুন্সিগঞ্জের হাসারা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-মাওয়া সড়কে আজ প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বাস। ছবি: হাসান রাজা

১০ / ২৬
মুন্সিগঞ্জের হাসারা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-মাওয়া সড়কে আজ বাসের সঙ্গে সংঘর্ষের পর দুমড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: হাসান রাজা

১১ / ২৬
গ্রিন বেল্ট ট্রাস্টের উদ্যোগে হিরোশিমা দিবস উপলক্ষে আজ বুধবার শাহবাগ মোড়ে মানববন্ধন করা হয়। এতে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে মূকাভিনয় করছেন এক শিল্পী। ছবি: ইউসুফ সা’দ

১২ / ২৬
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন করা হয়। এতে আদিবাসীদের সাংস্কৃতিক, সম্প্রীতি ও উন্নয়নের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রদত্ত সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। ছবি: ইউসুফ সা’দ

১৩ / ২৬
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ বুধবার তোবা গ্রুপের পোশাকশ্রমিকদের বকেয়া পাওনাসহ সব সমস্যা সমাধানের দাবিতে দেশের বিশিষ্ট ব্যক্তিরা প্রতীকী সংহতি অনশন করেন। ছবি: ইউসুফ সা’দ

১৪ / ২৬
নিরাপত্তাবিষয়ক গণসচেতনতামূলক কর্মসূচিতে আজ বুধবার যোগাযোগমন্ত্রী বাবুবাজার সড়কে হেলমেটবিহীন এক চালককে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৬
খাদ্যসংকটের কারণে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শহরমুখী হচ্ছে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। এমনি একটি হনুমানকে আজ বুধবার দুপুরে যশোর শহরের বকচর এলাকার র্যাব-৬-এর কার্যালয়ের ছাদে বসে থাকতে দেখা যায়। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ২৬
চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক শিশু আশ্রয়কেন্দ্রে বিড়াল বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৬
রাজধানীতে আজ বুধবার সকালে অল্প বৃষ্টিতেই শান্তিনগর এলাকায় রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৬
মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের লাশ খুঁজে পাওয়ায় আশায় ছবি নিয়ে স্বজনেরা। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৯ / ২৬
জেলেদের জালে আটকা পড়েছে মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের ব্যাগ। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা

২০ / ২৬
প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, অন্তত লাশটা যেন পান—এই আশায় স্বজনের অপেক্ষা। মুন্সিগঞ্জের মাওয়া লঞ্চঘাট থেকে আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা

২১ / ২৬
খাল-বিলগুলোতে এই সময় শাপলা ফুটে থাকে। পানি কম থাকায় খালে নেমে শাপলা তুলছে দুরন্ত শিশুরা। ছবিটি রাজশাহী নগরের শাহ মখদুম থানা মোড় এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২২ / ২৬
একটু বৃষ্টি হলেই রাজধানীর শান্তিনগর এলাকার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধ রাস্তার খাদে পড়ে এভাবেই ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীর। ছবিটি আজ তোলা। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৬
আমন ধানের চারায় সবুজ হয়ে আছে মাঠ। সেই সবুজের ভেতর বসে খাবার খুঁজছে এক ঝাঁক বক। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৪ / ২৬
পল্লিকবি জসীম উদদীনের কবরের পাশে দাঁড়িয়ে ‘কবর’ কবিতাটি আবৃত্তি করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ছবিটি আজ ফরিদপুর শহরতলির অম্বিকাপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২৫ / ২৬
গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে বাংলাদেশ সফররত ইরানের সংসদীয় নারী প্রতিনিধিদল। এ সময়  ইরানের সংসদীয় নারী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাতে উপহার তুলে দেন। ছবি: ফোকাস বাংলা

২৬ / ২৬
সবুজ পাতার ভেতর সুদৃশ্য নকশা করা এই গোল ঘরটি ভিমরুলের। যশোর শহরের নাজিরশংকরপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভেতরে দেবদারুগাছে তারা এই বাসা বেঁধেছে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর