ছবিতে আজ (০৬ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলে খেত থেকে স্ট্রবেরি তুলছেন দুই কৃষক। উপকূলীয় ওই এলাকায় কম পানি দিয়ে বিশেষ পদ্ধতিতে স্ট্রবেরির চাষ করেছেন সেখানকার কৃষকেরা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

২ / ২৯
জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭০ তম বার্ষিকী আজ ৬ আগস্ট। সেখানে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত পিস মেমোরিয়াল পার্কের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রা। ছবি: এএফপি

৩ / ২৯
ভূমধ্যসাগরে ৭০০ জন আফ্রিকান অভিবাসন-প্রত্যাশীকে নিয়ে ডুবে গেছে একটি কাঠের নৌকা। এ ঘটনায় লিবিয়ার উপকূলে বুধবার উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: রয়টার্স

৪ / ২৯
জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী আজ। ভয়াবহ ওই হামলায় নিহতদের স্মরণে তৈরি হয়েছে পিস মেমোরিয়াল পার্ক। তারই সামনে কাঁদছেন এক বৃদ্ধা। ছবি: রয়টার্স

৫ / ২৯
রাজধানীর আরামবাগে নটরডেম কলেজের সামনে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। ছবি: সাইফুল ইসলাম

৬ / ২৯

৭ / ২৯
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। আজ বৃহস্পতিবার শনিরআখড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালানো হচ্ছে। ছবি: হাসান রাজা

৮ / ২৯
বাড়ির পাশে সড়কের ধারে কাঠকচু পরিষ্কারের কাজ করছেন মিনারা বেগম। এর পর এগুলো বাজারে নেওয়া হবে বিক্রির জন্য। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার উলিপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৯
‘ক্যারি অন’ পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। ‘ক্যারি অন’ হচ্ছে, কোনো একটি পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হয়ে পরের বছর একই সঙ্গে দুই বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১০ / ২৯
কেনাকাটা শেষে আদিবাসী কয়েকজন নারী-পুরুষ নৌকায় করে বাড়ি ফিরছেন। ছবিটি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাজারঘাট থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২৯
খেত থেকে কচু তুলে আদিবাসী নারী-পুরুষের বাড়ি ফেরা। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার মোড়লীপাড়া ​এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৯
রংপুরের মিঠাপুকুরে এবার কাঁকরোলের ভালো ফলন হয়েছে। কেজিপ্রতি কাঁকরোল কৃষকেরা ৩০ টাকায় বিক্রি করছেন। ছবিটি উপজেলার জায়গিরহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ২৯
রংপুরের পীরগঞ্জ উপজেলা চত্বরে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২৯
সিলেটের ওসমানীনগরে শীতকালীন শাকসবজি চাষের জমি তৈরি করছে বাবা-ছেলে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২৯
বর্ষাকালের ভরা খাল-বিলে জাল পেতে মাছ ধরছেন জেলেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগরের উনিষমাইল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৯
প্রখর রোদে ক্লান্ত সুরমা নদীর এক মাঝি গাছের ছায়ায় নৌকা ভিড়িয়ে বিশ্রাম নিচ্ছেন। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট নগরের সুরমা নদীর চাঁদনীঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৯
ঢাকার কামরাঙ্গীর চরের রসুলপুরের কাঠপট্টির রাস্তাটির এতটাই বেহাল দশা যে সেটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে৷ এতে করে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা৷ ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৯
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তাদের ১৮তম বিজ্ঞান উৎসব। ছবি: আবদুস সালাম

১৯ / ২৯
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আবদুস সালাম

২০ / ২৯
জাপানের হিরোশিমা দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসিতে) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গ্রীনবেল ট্রাস্ট নামের একটি সংগঠন। ছবি: মনিরুল আলম

২১ / ২৯
‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়েছে। এ সময় তোপখানা রোডের একাংশে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ছবি: আবদুস সালাম

২২ / ২৯
কামরাঙ্গীরচরের রসুলপুরের কাঠপট্টির রাস্তাটির এতটাই বেহাল দশা যে সেটি এখন প্রায় পরিত্যক্ত এতে করে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ৷ ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৯
শনির আখড়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিআরটিএর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত বসেন। ভ্রাম্যমাণ আদালত ঢাকার অনেক জায়গায় ফিটনেসবিহীন গাড়ি জব্দ করেন। যান চলাচলসংক্রান্ত নানা অপরাধের জন্য আদালত বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করেন। তবে এরপরও রাজধানীতে সারা দিন এমন অনেক ফিটনেসবিহীন গাড়ি চলতে দেখা গেছে। ছবি-হাসান রাজা

২৪ / ২৯
ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ির ফিটনেস পরীক্ষা করছিলেন বিআরটিএর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা। মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোকে ভ্রাম্যমাণ আদালতের মামলার ভয়ে এভাবে আটকে থাকতে দেখা যায়। মিরপুরে পল্লবী থেকে তোলা ছবি। সাজিদ হোসেন।

২৫ / ২৯
মিরপুরের ১১ নম্বর বাংলা স্কুলের সামনের রাস্তা খুঁড়ে কাজ করছে ঢাকা ওয়াসা। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ছবি: সাজিদ হোসেন।

২৬ / ২৯
রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর সহযোগিতায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২৭ / ২৯
পর্যাপ্ত মাঠের অভাবে ঝুঁকি নিয়েই পিচঢালা পথেই খেলছে কিছু তরুণ। ছবিটি বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৯
আজ ৬ আগস্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা বিস্ফোরণের ৭০তম বার্ষিকী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ভারতের চন্ডীগরে শিক্ষার্থীদের ‘মুখে চিত্রাঙ্কনের’ এক আয়োজন করা হয়। সেখানে এক​ শিক্ষার্থী তার মুখে শান্তির দূত পায়রা আঁকে। ছবি: রয়টার্স

২৯ / ২৯
হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে ‘দ্য আনবিক বোমা ডোম্ব’- এর সামনে শান্তি কামনা করে টানানো একটি ব্যানারে লিখছেন এক নারী। ১৯৪৫ সালের এই দিনে ওই বিস্ফোরণে প্রাণ হারিয়ে​ছিল এক লাখ ৪০ হাজার মানুষ। ছবি: রয়টার্স