এত বড় শিল কখনো দেখেনি বিত্তিপাড়ার মানুষ। তাই শিল নিয়ে সবার কৌতূহল। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
২ / ১৯
শিলার আঘাতে ঝাঁজরা হয়ে গেছে মরচে ধরা টিনের চালা। ছবিটি আজ সকালে কুষ্টিয়ার সদর উপজেলার উজান গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৩ / ১৯
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ওয়ার মেমোরিয়ালে আগত ব্যক্তিদের সঙ্গে হাত মেলাচ্ছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। এ সময় বৃষ্টি পড়ছিল। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ডানট্রুন রয়্যাল মিলিটারি কলেজে পৌঁছানোর পর দেশটির ডিফেন্স ফোর্স এয়ার চিফ মার্শাল মার্ক বিনস্কিনকে সালাম জানান যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। ছবিটি আজকের। এপ্রিল-মে মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে তাঁর চার সপ্তাহ বিশেষ দায়িত্ব পালনের কথা। ছবি: রয়টার্স
৫ / ১৯
হাঙরের আকৃতির একটি ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌর এলাকায় শনিবার আয়োজন করা হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের। সেখানে অংশ নেয় ১৩টি দেশ। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
৬ / ১৯
নিউইয়র্ক সিটির ৫ নম্বর অ্যাভিনিউয়ে রোববার ইস্টার প্যারেড ও বনেট ফেস্টিভ্যালে অংশ নেওয়া কয়েকজনের মাথার টুপি ছিলে ডিমের কুসুমের মতো। ছবি: রয়টার্স
৭ / ১৯
কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণ উপকরণ বাঁশের চাহিদা ও দাম বেড়ে গেছে। আকারভেদে একেকটি বাঁশ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকায়। ছবিটি আজ সকালে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর রেশম বীজাগার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১৯
শিশুটির গালে আঁকা যুক্তরাষ্ট্রের পতাকায় কাটা-চিহ্নই বলে দিচ্ছে তার মনোভাব। রোববার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এভাবে ইস্টার উৎসবে অংশ নেয় এই বালিকা। ছবি: রয়টার্স
৯ / ১৯
তৃতীয় মুদ্রা প্রদর্শনী-২০১৫-এর শেষ দিনে আজ সোমবার রাজধানীর জিপিও সম্মেলন কক্ষে দর্শনার্থীদের ভিড়। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৯
কারখানার বর্জ্য পানি গিয়ে পড়ছে বুড়িগঙ্গায়। এভাবেই অতীতের খরস্রোতা এই নদী এখন মরতে বসেছে। ছবিটি আজ সকালে জিঞ্জিরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৯
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৯
মন্ত্রিসভার বৈঠক শেষে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, পটুয়াখালী জেলা ও নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ ও জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৯
পয়লা বৈশাখের উৎসব সামনে রেখে নগরবাসী এখন ব্যস্ত কেনাকাটায়। ছবিটি আজ সোমবার আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৯
জীবিকার তাগিদে ৬৫ বছর বয়সেও মাটির হাঁড়ি নিয়ে গ্রামে গ্রামে ছোটেন আয়নাল মিয়া। ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয় একেকটি হাঁড়ি। ছবিটি আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তেলিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ১৯
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখায় আজ সোমবার গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে আনন্দ মিছিল বের করেন। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৯
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আজ সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে কোমরপানি জমে গেছে। ছবিটি মুরাদপুর এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৭ / ১৯
কয়েক দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কৃষকের আধা পাকা ইরি-২৮ ধানখেত নষ্ট হয়ে গেছে। তাই তা কেটে নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ সোমবার ডেমরার দুর্গাপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৮ / ১৯
রংপুর নগরের বুড়িহাটে সাপ্তাহিক হাটের দিন আজ সোমবার সড়কের পাশে বসেছে কবুতরের হাট। ক্রেতা-বিক্রেতারা ভিড় জমিয়েছেন এখানে। প্রতি জোড়া কবুতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৯ / ১৯
কামারুজ্জামানের পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যান। ছবি: মনিরুল আলম