রাজশাহী নগরে আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের সামনে সোমবার দিবাগত রাতে সারবোঝাই এই ট্রাকে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম
২ / ১১
লন্ডন চিড়িয়াখানায় বল খেলায় মগ্ন দুটি সুমাত্রান বাঘ। ওই চিড়িয়াখানায় পূর্ণ বয়স্ক দুটি ও তিনটি বাচ্চা বাঘ আছে। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
৩ / ১১
তুষার উৎসবে গিয়ে আংটিবদলসহ বিয়ের শুভ কাজটিও সেরে ফেলছেন কয়েক জোড়া জুটি। ছবিটি আজ চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিনে চলমান ষোড়শ আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১১
ঝাঁপ তিনি দিচ্ছেন বটে, কিন্তু কোথায়? বরফের পুরু স্তর কেটে তৈরি করা হয়েছে এই জলাশয়। বরফজলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ছবিটি চীনের হারবিনে চলমান ষোড়শ আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১১
রাজশাহী নগরে আজ সকালে পুলিশের গাড়িতে হরতাল-সমর্থকদের হামলায় আহত এক পুলিশ সদস্যকে নিয়ে যাচ্ছেন দুই বিজিবি সদস্য। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
জাতীয় প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাইরে থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ তাঁকে উদ্দেশ করে বিক্ষোভ করে। ছবি: মনিরুল আলম
৮ / ১১
সারা দেশে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচির সমর্থনে আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
বিএনপির ডাকা অবরোধে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ফিরোজপুর এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ছবি: আনিস মাহমুদ
১১ / ১১
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধে আজ মঙ্গলবার সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল ছিল খুবই কম। এর ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট