ছবিতে আজ (০৬ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটি আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৯
ব্রাজিলে নতুন আবিষ্কৃত একটি খুদে ব্যাঙ। পারানা রাজ্যের সেরা দো মার থেকে তোলা ছবিটি আজ প্রকাশিত। সম্প্রতি ব্রাজিলের আটলান্টিক ফরেস্ট থেকে সাতটি নতুন প্রজাতির খুদে ব্যাঙ আবিষ্কার করা হয়। এগুলোর আকার ০.৬ মিলিমিটার থেকে এক সেন্টিমিটার। ছবি: এএফপি

৩ / ১৯
ভূমধ্যসাগরের তীরে শিশু ভাইয়ের মজা করছে এক ফিলিস্তিনি কিশোরী। ছবিটি শুক্রবার গাজা সিটি থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৯
রাজধানীর শ্যামবাজার ফলের আড়তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে আনারস। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে আনারস কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৯
লিবিয়ার ত্রিপোলিতে অশ্বারোহণ উৎসবে দেশটির ঐহিত্যবাহী পোশাক পরে ঘোড়া ছুটিয়ে চলছে ঘোড়সওয়ারেরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ বাগানের গাছ থেকে লিচু পাড়ার পর গাছতলায় বসে চলছে ভাগাভাগি। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৯
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সেমিনারে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবিটি আজ নায়েম মিলনায়তন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৯
গরমে স্বস্তি পেতে পুকুরে ঝাঁপাঝাঁপি। ছবিটি শুক্রবার খুলনার পাইকগাছা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে রাজধানীর সড়কগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ছবিটি আজ দুপুরে সোনারগাঁও হোটেলের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়ক সেজেছে নতুন সাজে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাও। ছবিটি আজ দুপুরে সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৯
বাজারে অন্যান্য মৌসুমি ফলের সঙ্গে উঠেছে পাকা জাম। ছবিটি আজ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ১৯
বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় রেললাইনের পাশের জলাশয়ে ফুটে আছে লাল শাপলা ফুল। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৯
খাগড়াছড়িতে পাহাড়ি এলাকায় এখন মিষ্টি আঙুরের চাষ হচ্ছে। নারিকেল বাগান এলাকায় সুপ্তা চাকমার  বাড়ির সামনের বাগানে ঝুলে আছে আঙুর। ছবিটি আজ সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৫ / ১৯
তীব্র গরমের পর দুপুরে হঠাৎ বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। ছবিটি আজ সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৯
প্রথম আলো আয়োজিত ‘কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবিটি আজ সকালে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৭ / ১৯
তীব্র দাবদাহে এভাবেই শুকিয়ে গেছে এক বিঘা জমির পাট। ছবিটি আজ দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের দাদপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে টানানো হয়েছে বাংলাদেশ ও ভারতের পতাকা এবং দুই দেশের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় করেছে বাংলাদেশ ও ভারত। এর মাধ্যমে দশকের পর দশক অবরুদ্ধ জীবন কাটানো অর্ধ লক্ষাধিক মানুষের মুক্তির পথ আনুষ্ঠানিকভাবে খুলল। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক ও ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ ​দেশের পক্ষে এসব দলিল হস্তান্তর করেন। এ সময় চুক্তি বাস্তবায়নের কার্যপদ্ধতি সংবলিত ​পত্রও বিনিময় হয়। ছবি: ফোকাস বাংলা