ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে জাপানকে হারানোর পর মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। ছবিটি রোববার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২১
গাছে কাঁঠাল পেকেছে। গৃহস্থ সে খবর জানেন না। তবে খবর পেয়ে গেছে কাঠবিড়ালি। সিলেট নগরের সুবিদবাজার জালালাবাদ আবাসিক এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
রাজধানীর সদরঘাটে ক্লান্ত হয়ে রিকশার ওপর ঘুমিয়ে পড়েছেন এক রিকশাচালক। ছবিটি আজকের। ছবি: ইমরান আহম্মেদ
৪ / ২১
পাট কেটে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দামুরাচাকলা গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৫ / ২১
তুলনামূলক কম দামে ঈদের নতুন জুতা কিনতে অনেকে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর শহরের আলীপুর জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৬ / ২১
ঈদের কেনাকাটায় ব্যস্ত দুই তরুণী। ছবিটি আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ২১
সূর্যাস্তের সময় গমের খেতে নুয়ে পড়া তিনটি শিষ। ছবিটি আর্মেনিয়ার আরারাত উপত্যকা থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২১
আর কয়েক দিন পরেই ঈদ। এ উপলক্ষে চলছে সেমাই তৈরির ধুম। কেননা ঈদের দিন সকালে প্রায় প্রতিটি মুসলিম ঘরেই সেমাই রান্না করা হয়। ছবিটি পাকিস্তানের লাহোরের একটি কারাখানা থেকে আজ (৬ জুলাই) তোলা। ছবি: রয়টার্স
৯ / ২১
হংকং ফ্যাশন উইকে নকশাকার ওয়ালটার কং-এর নকশা করা পোশাকে রানওয়েতে এক মডেল। ছবিটি আজ (৬ জুলাই) তোলা। ছবি: রয়টার্স
১০ / ২১
অবসরভাতা নেওয়ার জন্য আজ (৬ জুলাই) গ্রিসের রাজধানী এথেন্সে ন্যাশনাল ব্যাংকের একটি শাখার সামনে অবসরপ্রাপ্ত কর্মীদের ভিড়। গতকাল ‘না’ গণভোটের মধ্য দিয়ে দেশটির জনগণ ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্রসাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) প্রত্যাখ্যান করেছে। ছবি: রয়টার্স
১১ / ২১
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার জন্মদিন উপলক্ষে আজ (৬ জুলাই) কাঠমাণ্ডুতে তাঁর ছবির সামনে ঐতিহ্যবাহী পোশাক তিব্বতীয় এক নারী প্রার্থনা করেন। তিব্বতীয় দিনপঞ্জি অনুসারে গত মাসে (২১ জুন) নিজের ৮০তম জন্মদিন পালন করেছেন দালাই লামা। তবে ইংরেজি দিনপঞ্জি হিসেবে আজ সোমবার তাঁর জন্মদিন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন। ছবি: রয়টার্স
১২ / ২১
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আনুমাঝির ঘাট এলাকায় কাঁচা কলোনি নামের একটি বস্তিতে আজ (৬ জুলাই) আগুনে পুড়ে গেছে ২৬-২৭টি ঘর। বস্তির একটি ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ছবি: জুয়েল শীল
১৩ / ২১
হাঁড়ি-পাতিল থেকে শুরু করে আগুনে পুড়ে গেছে ঘরের সব। তার পরও আগুনের হাত থেকে কিছু বেঁচেছে কি না, তা খুঁজে দেখছেন এক ব্যক্তি। আজ সকালে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আনুমাঝির ঘাট এলাকায় কাঁচা কলোনি নামের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে ২৬-২৭টি ঘর। ছবি: জুয়েল শীল
১৪ / ২১
খাগড়াছড়ি শহরের টাউনহল এলাকায় ‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’ স্লোগান নিয়ে আজ সোমবার থেকে ছয় দিনব্যাপী পাহাড়ি ফলের প্রদর্শনীর আয়োজন করেছে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৫ / ২১
এক সময় গ্রামাঞ্চলের হাটবাজারে পাওয়া যেত দেশি ও টক-মিষ্টি কাউফল। বন-জঙ্গল উজাড়ের ফলে এই ফল বিলুপ্তির পথে। হাটে কুড়িটি কাউফল ২০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের মাজহিলাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৬ / ২১
আমন ধান রোপণের কাজে ব্যস্ত কয়েকজন কৃষক। ছবিটি আজ সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ২১
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপন করা নালার পাড় বাজারের বেশ কিছু দোকান উচ্ছেদ করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ সোমবার বেলা একটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৮ / ২১
ঈদে নতুন পোশাক কিনতে ভিড় বেড়েছে বিপণিকেন্দ্রগুলোতে। ক্রেতা সমাগমের ছবিটি বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট এলাকা থেকে আজ সোমবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৯ / ২১
অখিল চন্দ্র পেশায় কৃষক। তবে অবসরে তিনি বাঁশ দিয়ে খলি, টোপা, হুসা তৈরি করে ফেরি করে গ্রামে গ্রামে বিক্রি করেন। এতে সংসারে বাড়তি হয়। ছবিটি আজ সোমবার বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী গ্রামের কাশিপাড়া মোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
২০ / ২১
বর্ষা এলেই মুন্সিগঞ্জের শ্রীনগরের অনেক কৃষক সব কাজ ছেড়ে শাপলা ফুল সংগ্রহ করেন। তাঁরা প্রায় এক মাস শ্রীনগরের আড়িয়ল বিল থেকে শাপলা সংগ্রহ করেন৷ এই শাপলা ঢাকার বাজারে বিক্রি হয়৷ এক আঁটি শাপলা তাঁরা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেন ৷ ছবিটি সোমবার মুন্সিগঞ্জের শ্রীনগরের নিমতলা থেকে তোলা৷ ছবি: আবদুস সালাম ৷
২১ / ২১
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁদের। এর সঙ্গে তাঁরা ব্যক্তি মানুষও। আসছে ঈদে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতেই দোকানে পুলিশের তিন নারী সদস্য। ছবিটি গাইবান্ধার শালিমার সুপার মার্কেট থেকে সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা