ছবিতে আজ (০৬ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
পেরুর পিলকোপাতা এলাকার একটি খামারে শোভা পাচ্ছে মিষ্টি লঙ্কা। বৃষ্টিঅরণ্যের মধ্যে থাকা ওই এলাকায় মাটির উর্বরতা বাড়ানোর জন্য মাঠের ঘাস, লতাপাতা পোড়ানো হয়। এতে কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটছে। ছবি: রয়টার্স

২ / ২৩
উদ্বোধনের অপেক্ষায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৩
যশোর মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোরের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবিটি চিত্রা মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

৪ / ২৩
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এক শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৩
রাজধানীর দোয়েল চত্বরে গাছের চারা পছন্দ করছেন এক নারী। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৩
রাজধানীর দোয়েল চত্বর এলাকায় নার্সারিতে চারাগাছ দেখছে দুই শিশু। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৩
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আজ শনিবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৩
শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। লাল-সবুজের ছোট পতাকা দেখা যাচ্ছে দোকানপাট, রিকশা, গাড়ি ও মোটরসাইকেলে। বিজয়ের মাসকে কেন্দ্র করে রাজধানীর কদমতলী এলাকায় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৩
রাজধানীর বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে জড়ো করেছে শিশুরা। সেগুলো পরে ভাঙারির দোকানে বিক্রি করা হবে। ছবিটি আজ শনিবার লালবাগ বেড়িবাঁধ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২৩
খেত থেকে সকালে শীতকালীন শাক তোলায় ব্যস্ত কৃষক। ছবিটি আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৩
জবাই করা ছাগল নিয়ে কাড়াকাড়ি চলছে দুই আফগান ঘোড়সওয়ারের। ‘বুজখাসি’ নামের এই ঐতিহ্যবাহী খেলা আফগানিস্তানে খুব জনপ্রিয়। ছবিটি শুক্রবার হেরাত প্রদেশ থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৩
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ‘মাটির ব্যাংক’। ছবিটি আজ শনিবার সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৩
বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় পুনর্নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ সাজানো হয়েছে নানা চিত্র ও রঙে। আজ শনিবার দুপুরে পাশ দিয়ে যাওয়া এক শিশু চিত্রকর্মটি ছুঁয়ে দেখছে। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৩
কৃষকের ঘরে উঠেছে নতুন ধান। চলছে পিঠা খাওয়ার উৎসব। তাই কদর বেড়েছে চিতই পিঠা বানানোর সাচের। ছবিটি আজ শনিবার ফরিদপুর সদরের মুন্সীবাজার পাল পাড়া থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৫ / ২৩
কৃষিতে উৎপাদন বাড়লেও কৃষক এখনো পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হলে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে প্রযুক্তি ও কৃষিভিত্তিক তথ্যসেবা পৌঁছে দিতে হবে। প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল আলোচনায় কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ পরামর্শ দেন। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৩
লন্ডনে অনুষ্ঠিত ইউসিআই ট্রাক সাইক্লিং ওয়ার্ল্ড কাপে নারীদের ১০ কিলোমিটার ক্র্যাচ রেস ফাইনালে প্রতিযোগীরা। ছবিটি আজ পূর্ব লন্ডনের লি ভ্যালি ভেলোপার্ক থেকে তোলা। ছবি: এএফপি

১৭ / ২৩
ক্রিস্টমাস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনের ফোরাম হোটেলের ওপর থেকে ফ্লাইং জাম্প দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১৮ / ২৩
তানজানিয়ার দার এস সালামে অনুষ্ঠিত সোয়াহিলি ফ্যাশন উইকে জিম্বাবুয়ের নকশাকার সাবিনা মুতসভাতির নকশা করা পোশাক প্রদর্শন করছেন দুজন মডেল। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

১৯ / ২৩
পেরুর কুজকো শহরে মনু ন্যাশনাল পার্কের বাফারজোনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

২০ / ২৩
ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম ‘ভেইজ উইথ ডেইজিজ অ্যান্ড পপিস’ সরিয়ে নিচ্ছেন দুই কর্মী। ছবিটি আজ হংকংয়ে সদাবিজ নিলামকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৩
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ডে ‘শান্তি কামনা’ (এ উইশ ফর পিস) লেখা ম্যুরালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিশু। গত ১৫ সেপ্টেম্বর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: রয়টার্স

২২ / ২৩
ফ্রান্সের লিওন শহরে একটি উৎসবের আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এক শিল্পী। ৫-৮ ডিসেম্বর সেখানে বিখ্যাত এই উৎসব চলবে। ছবিটি ৪ ডিসেম্বর রাতে তোলা। ছবি: রয়টার্স

২৩ / ২৩
ফ্রান্সের লিওন শহরে ‘লাইটস ফেস্টিভ্যালে’ কসরত প্রদর্শন করছেন কয়েকজন শিল্পী। ছবিটি শুক্রবার রাতে তোলা। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ছবি: রয়টার্স