ছবিতে আজ (০৬ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
পেরুর রাজধানী লিমায় সান্তা মনিকা নারী কারাগারে কারাবন্দী এক স্প্যানিশ মা আদর করছেন তাঁর শিশুপুত্রকে। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ১১
ইরাকের বাগদাদ জাতীয় জাদুঘরে শোভা পাচ্ছে নিমরুদের ধন বলে পরিচিত একটি স্বর্ণমুকুট। মুগ্ধ দৃষ্টিতে তা দেখছেন ইরাকের সাবেক মার্কিন প্রশাসক পল ব্রেমার। ২০০৩ সালের ৩ জুলাই তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। প্রাচীন শহর নিমরুদে আজ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এক ধ্বংসাত্মক অভিযান শুরু করেছে। গুঁড়িয়ে দিচ্ছে ইতিহাস–ঐতিহ্যের নিদর্শন। ছবি: এএফপি

৩ / ১১
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে আজ সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন। ছবি সাজিদ হোসেন

৪ / ১১
অভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তি ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করার দাবিতে আজ সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন শেষে সম্মিলিত সামাজিক আন্দোলনের মৌন মিছিল। ছবি: সাজিদ হোসেন

৫ / ১১
অভিনেত্রী ঋতুপর্ণা আবির মাখিয়ে দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জিকে। ছবি: ভাস্কর মুখার্জি

৬ / ১১
হোলি উৎসবে একটি শিশু মুখোশ পরে রং খেলছে। ছবি: ভাস্কর মুখার্জি

৭ / ১১
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা তদন্তে সহায়তা করতে ঢাকায় আসা এফবিআইয়ের প্রতিনিধিদলের একজন সদস্য হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাটি পরিদর্শন করছেন। ছবিটি শুক্রবার বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ১১
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাটি পরিদর্শন করছেন এফবিআইয়ের প্রতিনিধিরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন গোয়েন্দা পুলিশের একটি দল। ছবিটি শুক্রবার বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১১
উৎসব শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: সুমন ইউসুফ

১০ / ১১
জমিতে বোরোধানের চারা রোপণ করছেন কৃষক। সেই জমির আশপাশে খাবারের খোঁজে ওড়াওড়ি করছে এক ঝাঁক সাদা বক। ছবিটি আজ দুপুরে বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১১
লাল ফুলের ওপর বসে মধু খাচ্ছে রঙিন ফড়িং। ছবিটি আজ সকালে রংপুর নগরের পুলিশ হলের সামনের বাগান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর