ছবিতে আজ ( ০৬ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিফিয়া সৈকতে পড়ে থাকা মৃত হাম্পব্যাক তিমির সঙ্গে এক নারী। ছবিটি মঙ্গলবারের। ওই সৈকতে এ মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই প্রজাতির মৃত তিমি পাওয়া গেল। ছবি: এএফপি

২ / ১৮
যুক্তরাষ্ট্রের নেভাদা শহরে এক গোলটেবিল বৈঠকে তরুণ সম্প্রদায়ের সঙ্গে অভিবাসন নিয়ে আলোচনা করার সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের অভিব৵ ক্তি। ছবিটি লাস ভেগাসের রাঞ্চো হাই স্কুল থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৮
চীনের কনটেমপোরারি ড্রাগন কুংফু কোম্পানির নৃত্যশিল্পীরা ‘গেটওয়ে’ নামের একটি শো প্রদর্শন করেন। ছবিটি গতকাল লাটভিয়ার রিগা থেকে তোলা।

৪ / ১৮
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা নিক ক্লেগ ও তাঁর স্ত্রী মিরিয়াম গনজালেজ দুরানতেজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুক্তরাজ্যের সলিহালে। সেখানে স্থানীয় শিশুদের টেনিস খেলতে দেখে একপর্যায়ে দুজন টেনিস কোর্টে নেমে পড়েন। ছবি: রয়টার্স

৫ / ১৮
ইউরোপের উদ্দেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন একদল অবৈধ অভিবাসী। তাঁদের লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে রাখা হয়েছে। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৬ / ১৮
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার একটি শরণার্থী শিবিরের বাইরে খাবারের জন্য নারীদের লম্বা লাইন। ছবি: রয়টার্স

৭ / ১৮
ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের জঞ্জাল সরাচ্ছেন এক নেপালি নারী। ছবিটি মঙ্গলবার সিন্ধুপালচক গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৮
বেশ কিছুদিন ধরে তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ চলাকালে উড়ে আসা ধুলাবালিতে পথচারী ও ওই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৮
ঘোড়ায় টানা গাড়িতে চলছে মালামাল বহন। ছবিটি আজ বুধবার সাভার চন্দ্রা হাইওয়ে এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৮
হাতি নিয়ে দোকানে দোকানে যাচ্ছেন এক ব্যক্তি। ঝামেলা এড়াতে দোকানিরা ২০-২৫ টাকা করে দিচ্ছেন। ছবিটি আজ সকালে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১১ / ১৮
সবুজ গাছের ডালে থোকায় থোকায় করমচা বড় হতে শুরু করেছে। ছবিটি আজ বুধবার সকালে বগুড়া শহরের নারুলী কৃষি উদ্যান থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৮
ইভ টিজারদের রুখতে চট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি শুরু করেছে পুলিশ। এ উপলক্ষে আজ বুধবার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৩ / ১৮
সিলেট নগরের দরগাহ গেইট এলাকায় আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ‘ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে করণীয় ও হতাহতদের উদ্ধার তৎপরতা’ বিষয়ক মহড়া দেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৮
গাছে গাছে কেবল পাকতে শুরু করেছে জাম। আর সেই পাকা জাম খেতে উড়ে এসে বসেছে পাখিটি। ছবিটি আজ রাজশাহী নগরের ভুবনমোহন পার্ক থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ১৮
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর নিপীড়নের প্রতিবাদে আজ বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৮
‘জনগণের ভোটের অধিকার হরণ এবং প্রহসনের নির্বাচনের প্রতিবাদে’ আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবি: মনিরুল আলম

১৭ / ১৮
দিনাজপুরে শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ শীর্ষক প্রচারাভিযানে এভাবে শূন্য চিহ্ন দিয়ে শপথ নেয় শিক্ষার্থীরা। ছবিটি আজ দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আসাদুল্লাহ সরকার, দিনাজপুর

১৮ / ১৮
নারায়ণগঞ্জের বালুর মাঠ এলাকায় আঞ্জুমানারা আকসির বাসায় ফুটেছে এই মে ফ্লাওয়ারগুলো। সাধারণত মে মাসের প্রথমেই ফোটে এই ফুল। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ