মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইংল্যান্ডের উইল্টশায়ারের অ্যামসবারিতে ঐতিহাসিক স্টোনহেঞ্জ পরিদর্শনে যান। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তিনি কথা বলেন। ছবি: এএফপি
২ / ১৭
ব্রাজিলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেইমার আবার হলুদ জার্সিতে ফিরলেন কলম্বিয়ার বিপক্ষেই। আজ যুক্তরাষ্ট্রের মায়ামির প্রীতি ম্যাচে। ছবি: এএফপি
৩ / ১৭
যুক্তরাজ্যের উইল্টশায়ারের ঐতিহাসিক স্টোনহেঞ্জ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৭
ইতালিতে ৭১তম ভেনিস চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া ‘দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি’ ছবিটির প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী অহনা ও’রিইলি। ছবিটি আজ ভেনিস লিদো থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৭
তির-ধনুক নিয়ে খেলায় ব্যস্ত দুই শিশু। ছবিটি আজ শনিবার যশোরের মনিরামপুর উপজেলার বালিধা পাঁচাকড়ি গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৭
দেশের অনেক অঞ্চলে এখনো বন্যার পানি থাকায় নৌকার চাহিদা রয়েছে। ছবিটি আজ শনিবার ঢাকার ডেমরার মুরাদনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৭
ফ্রান্সের দ্যুভিলে ৪০তম দ্যুভিলস ইউএস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিন সম্মানসূচক পুরস্কার হাতে হলিউড তারকা জেসিকা চ্যাসটিয়ান। ছবিটি শুক্রবার দ্যুভিলের সাগর অবকাশ কেন্দ্র থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৭
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার দুপুরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি
৯ / ১৭
ভারতে বলিউডের মুক্তি-প্রতীক্ষিত ‘খুবসুরাত’ ছবিটির গান প্রকাশ অনুষ্ঠানে প্লেব্যাক শিল্পী সোনা মহাপাত্রের সঙ্গে সেলফি তুলছেন বলিউড তারকা সোনম কাপুর। ছবিটি শনিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৭
ভারতে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে (বাঁ থেকে) বলিউডের চলচ্চিত্র প্রযোজক আয়েশা শ্রফ, তাঁর ছেলে ও বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও মেয়ে কৃষ্ণা। ছবিটি শুক্রবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১৭
পানামার কাসকো ভিয়েজো শহরে রোদের তাপ থেকে সুরক্ষা পেতে ‘বিড়াল ছাতা’ নিয়ে হেঁটে যাচ্ছে এক বালক। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৭
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের দুই পাশজুড়ে কৃষকেরা পাটের আঁশ ছাড়ানোর পর আঁশ ও পাটখড়ি বিভিন্ন সড়ক, ফাঁকা স্থানে রোদে শুকাতে দিচ্ছেন। গুণগত মানের কারণে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাট ও খড়ির চাহিদা অনেক। ১০০ আঁটি খড়ি স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০০ টাকা থেকে ৩৫০ টাকায়। ছবিটি শনিবার তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
১৩ / ১৭
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশে দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে জাপানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৭
ষাঁড়ের লড়াই উপভোগ করতে গতকাল শুক্রবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের দিগঙ্গা গ্রামের স্কুল মাঠে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১৫ / ১৭
রংপুর নগরের আর কে রোডের ইসলামবাগ এলাকায় শাহাদত হোসেনের বাড়িতে রাতে ফুটেছে নাইট কুইন। ফুলটি রাতে ফোটে আর ভোর হতেই চুপসে যায়। ছবিটি গতকাল শুক্রবার রাত তিনটায় তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ১৭
কয়েকজন পাখি শিকারি শনিবার সকাল সাড়ে নয়টায় শেরপুর জেলা সদরের পাকুরিয়া ইউনিয়নের রৌহা বিল থেকে বিক্রির উদ্দেশ্যে কয়েকটি বক নিয়ে শেরপুর শহরে আসছিলেন। এ সময় শেরপুরের স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের কর্মীরা বকগুলো উদ্ধার করেন ও শিকারিদের পাখি শিকার না করার পরামর্শ দেন। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি
১৭ / ১৭
দুদিনের রাষ্ট্রীয় সফরে আসা জাপানের ফার্স্ট লেডি আকি আবে শনিবার ঢাকা নার্সিং কলেজ পরিদর্শন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত নার্সিং কলেজের নার্সরা তাঁকে সম্মান জানাচ্ছেন। ছবি: সাজিদ হোসেন