ছবিতে আজ (০৭ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় সোমবার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা নির্গত হয়। গত রোববার এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হলে তিন হাজার কিলোমিটার  উঁচুতে ছাই ছড়িয়ে পড়ে। ছবি: আইএএনএস

২ / ১৯
বাড়িতে ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফেরার তোড়জোড়। এ জন্য ট্রেনের অগ্রিম টিকিটের জন্য লাইন। ছবিটি আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী রেলও​য়ে স্টেশন থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩ / ১৯
লণ্ঠন প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে চীনের দক্ষিণ–পূর্ব অঞ্চলের লোকজ সংস্কৃতি। ছবিটি সোমবার রাজধানী বেইজিংয়ের ‘আলি মাউন্টেইন’ থেকে তোলা। ছবি: আইএএনএস

৪ / ১৯
জাপানের রাজধানী টোকিওর শহরতলি চিবায় আজ সিয়েটেক ইলেকট্রনিকস ট্রেড শোতে হালকা রোবট স্যুট (পোশাক) ‘স্কেলেটনিকস’ প্রদর্শন করেন একজন। ছবি: এএফপি

৫ / ১৯
জাপানের রাজধানী টোকিওর শহরতলি চিবায় অনুষ্ঠিত সিয়েটেক ইলেকট্রনিকস ট্রেড শোতে আজ তোশিবার তৈরি স্মার্ট চশমা প্রদর্শন করেন এক মডেল। ছবি: এএফপি

৬ / ১৯
বন্যার পানি নেমে গেছে বটে, তবে গাড়িটাকে বেকায়দামতো খাড়া রেখে গেছে গাছের সঙ্গে। ভারী বৃষ্টির কারণে ফ্রান্সের গ্রাবেলসে সোমবার রাতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
জাপানের চিবায় সিয়েটেক ইলেকট্রনিকস ট্রেড শোতে আজ প্রসিদ্ধ ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান তোশিবার তৈরি রোবট প্রদর্শন করা হয় । ছবি: এএফপি

৮ / ১৯
জেরুজালেমে সোমবার দ্বিতীয় জেরুজালেম ফর্মুলা রোড শোতে মোটরসাইকেল নিয়ে চমক দেখাচ্ছেন একজন আরোহী। ছবি: এএফপি

৯ / ১৯
সিয়েটেক ইলেকট্রনিকস ট্রেড শোতে আজ মুরাতা ম্যানুফ্যাকচারিংয়ের ছোট আকারের রোবট প্রদর্শন করা হয়। ছবি: এএফপি

১০ / ১৯
টাঙ্গাইলের মির্জাপুরে আজ দুর্বৃত্তদের লাগানো আগুনে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। পরে পুলিশ ফিতা দিয়ে ঘরটি ঘিরে রাখে। ছবি: প্রথম আলো

১১ / ১৯
কোরবানির পশুর বর্জ্য সরানো হচ্ছে। ছবিটি আজ রাজধানীর হাজারীবাগ বাজারসংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৯
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় মহিষ দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে মহড়ায় এক প্রতিযোগী। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

১৩ / ১৯
এক দিকে ছুটি, অন্য দিকে ঈদের আমেজ। এই সুযোগে দলবেঁধে ঘুরতে বেড়িয়েছেন অনেকেই। ছবিটি আজ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৯
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ ঢাকা চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৯
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোতে পশুর চামড়া সংরক্ষণে লবণ লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। ছবিটি রিসেন্ট ট্যানারি থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ১৯
ঈদের আনন্দে রাজধানীর ধানমন্ডি লেকে পায়ে চালিত বোট নিয়ে পানিতে নেমেছেন অনেকেই। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ১৯
পুকুরে বিষ ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আর সেই বিষক্রিয়ায় মরে ভেসে উঠেছে শত শত মাছ। ছবিটি আজ রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উজিরপুকুর এলাকার তেশাসানুল হকের পুকুর থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ১৯
ধানমন্ডির ১১/এ সড়কে আজও কোরবানির বর্জ্য পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ছবি: জাহিদুল করিম

১৯ / ১৯
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবোর বৌদ্ধমন্দিরে অর্চনা শেষে সন্ধ্যায় ফানুস ওড়াচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ছবি: হাসান রাজা