হাওয়াইয়ের হনোলুলু দ্বীপের সৈকতে বাবার সঙ্গে আনন্দে মেতেছে দুই শিশু। দুটি হারিকেন যে এগিয়ে আসছে, কারও কোনো পাত্তাই নেই। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স
২ / ৯
গভীর মাতৃস্নেহে শিশুটিকে আগলে রেখেছে গরিলা মা লাউ লাউ। ব্রাজিলের বেলো হরিজন্তের জু-বোটানিক ফাউন্ডেশনে ৫ আগস্ট জন্মেছে এই গরিলা। দক্ষিণ আমেরিকায় বন্দীদশায় জন্ম নেওয়া এটাই প্রথম গরিলা। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
৩ / ৯
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে কৃষিজাত পণ্য ও প্রাণিজ সম্পদ নিয়ে আয়োজিত ‘স্টেট ফেয়ার’ মেলায় ইনকিউবেটরে মুরগির ছানা ফোটানোর প্রক্রিয়ার প্রদর্শনী। ছবিটি বুধবার তোলা। এ প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন করা হবে। চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ছবি: এএফপি
৪ / ৯
হ্যানয় জাদুঘরে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহূত বৈদ্যুতিক সাইরেন দেখছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে তিন দিনের সফরে ভিয়েতনাম রয়েছেন তিনি। ছবিটি আজকের। ছবি: এএফপি
৫ / ৯
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে বসে আছেন নিঃস্ব এক ফিলিস্তিনি। ছবিটি বুধবার গাজা শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ৯
ঈদের ছুটি শেষে স্কুলে আজ প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করছে সহপাঠীরা। ছবিটি আজ রংপুর শহরের কেল্লাবন্দের শিশুরত্ন কিন্ডারগার্টেন স্কুল থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শরীর জুড়িয়ে নিচ্ছেন এক যুবক। ছবিটি বুধবার ফ্রান্সের নিস শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ৯
অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এই আফগান শরণার্থী শিশুটি। ছবিটি বুধবার পাকিস্তানের পেশোয়ারের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ৯
ছোট্ট এই গাধাটি দাঁড়িয়ে আছে যে জেব্রাটির পাশে, সেটি আসলে গাধাটির মা। গাধা ও জেব্রার সংমিশ্রণে ‘জানকি’ নামের এই গাধাটির জন্ম। ছবিটি ক্রিমিয়ার তাইগান জু পার্ক থেকে তোলা। ছবি: এএফপি