পাট শুকাচ্ছেন কৃষক। ছবিটি আজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৩
কফি ফলে ভরে গেছে গাছ। আনন্দে তা দেখছেন কৃষাণী। ছবিটি বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার তুতুর প্ল্যান্টেশন থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৩
সড়কে চলাচলকারী ফিটনেসহীন গাড়ি আটক ও জরিমানা করছে পুলিশ। তাই রাস্তায় নামানোর আগে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে ফিটনেসহীন বাস। ছবিটি আজ দুপুরে মিরপুর ২ নম্বর সেকশন থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৩
জলাবদ্ধতা নিরসন ও ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজ সকালে শান্তিনগর কাঁচা বাজারের সামনে মানববন্ধন করে। ছবি-সাইফুল ইসলাম
১০ / ১৩
রাজধানীর নিরাপত্তা জোরদার করতে বেশ ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। তবে অনেক স্থানেই এসব ক্যামেরা এখন অকার্যকর। মিরপুর মাজার রোডে সিসিটিভি ক্যামেরার জন্য নির্ধারিত স্থানটিতে এখন আর ক্যামেরা নেই। খুঁটিটিও হেলে পড়েছে একদিকে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৩
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লাগানো ব্যানারে ঢেকে গেছে রাজধানীর বিজয় সরণির ‘ফাইটার’ ভাস্কর্যটি। ছবিটি আজ শুক্রবার সকালে সংসদ ভবন অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৩
রাজধানীতে শুক্রবার বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। নীলাদ্রি ব্লগ ও ফেসবুকে ‘নিলয় নীল’ ছদ্মনামে লেখালেখি করতেন। এই হত্যার প্রতিবাদে বিকেলে গণজাগরণ মঞ্চ শাহবাগ এলাকা থেকে একটি মিছিল বের করে। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে বৃহস্পতিবার কবিতা পাঠের আয়োজন করে। ছবি: প্রথম আলো