ছবিতে আজ (০৭ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সোমবার বার্ষিক ইস্টার এগ রোল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটির জাতীয় সংগীত পরিবেশনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা বুকে হাত দিয়ে সম্মান প্রদর্শন করেন। ছবি: রয়টার্স

২ / ১৩
অর্থোডক্স ইস্টার উপলক্ষে বানানো হয়েছে কাঠের তৈরি ডিম। আর এগুলোকে রাঙানো হয়েছে লাল রঙে। ডিমগুলো ঝুলিয়ে দিচ্ছেন এক স্বেচ্ছাসেবক। ছবিটি সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে তোলা। অর্থোডক্স খ্রিষ্টানরা ১২ এপ্রিল ইস্টার উদ্‌যাপন করবে। ছবি: রয়টার্স

৩ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের ফোর্ট গ্রিন পার্কে সোমবার এডওয়ার্ড স্নোডেনের এই প্রতিকৃতি স্থাপন করা হয়। অজ্ঞাতনামা একদল শিল্পী চার ফুট লম্বা ব্রোঞ্জের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন। ছবি: রয়টার্স

৪ / ১৩
চারদিকে সবুজের সমারোহ। বেড়ে উঠছে বোরোধান। প্রতিদিনই দিতে হয় সেচ। এই মৌসুমে কৃষক সুরুজ মিয়া (৬০) জমিতে সেচ দিয়ে সেচযন্ত্রটি নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি মঙ্গলবার বিকেলে রংপুর নগরের নিয়ামতপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৫ / ১৩
বাবুই পাখিরা নিজের আবাস তৈরিতে যেন শিল্পী। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের দক্ষিণ গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি:নীরব চৌধুরী, খাগড়াছড়ি

৬ / ১৩
জবাই করা মুরগির চামড়া, মাথা, ডিম ও পা আলাদা করে বিক্রি করা হয়। কতটুকু স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থাকলেও নিম্ন আয়ের মানুষ এবং ছোট রোস্তোরাঁগুলো এগুলো কিনে থাকে। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারের মুরগির বাজার থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৭ / ১৩
বৈশাখী আনন্দে মেতে উঠবেন চা-বাগানের শ্রমিকেরাও। পয়লা বৈশাখ সামনে রেখে ফেরিওয়ালারা বাগানে বাগানে গিয়ে বর্ণিল শাড়ি বিক্রি করছেন। পছন্দের শাড়ি কিনতে ভিড় জমিয়েছেন নারী শ্রমিকেরা। ছবিটি মঙ্গলবার সিলেটের লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৩
পয়লা বৈশাখে  মাটির তৈরি নানা রকম তৈজসপত্র বিকিকিনি বেড়ে যায়। এ উপলক্ষে মাটির তৈরি হাঁড়ি-পাতিলে রং করছেন এক মৃৎশিল্পী। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেট শহরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ১৩
রংপুরের ঘাঘট নদের তীরে তৈরি করা হয়েছে বিনোদন পার্ক ‘প্রয়াস’। সেখানে আগামী পয়লা বৈশাখ থেকে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দুটি হাতিও থাকবে। ছবিটি মঙ্গলবার দুপুরে স্টেশন সড়কের রংপুর উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১৩
ফরিদপুর সদরের বিল মামুদপুর এলাকায় কৃষক সামসুদ্দিন মোল্লা ১৩ শতাংশ জমিতে চেরি টমেটো রোপণ করেছিলেন। লাল টকটক টমেটোতে ছেয়ে গেছে খেত। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১১ / ১৩
পয়লা বৈশাখে নিজের পছন্দের নকশা করা পোশাক পরতে অনেকেই ব্লক-বাটিকের দোকানে ভিড় জমাচ্ছেন। তাই এখন প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন বুটিক শ্রমিকেরা। ছবিটি মঙ্গলবার নিউমার্কেট এলাকার ব্লক-বাটিকের দোকান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৩
সিলেট সিটি করপোরেশন এলাকায় পানির লাইন বসানোর কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৩
ভেতরে চলছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক। বাইরে অপেক্ষমাণ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ছবিটি আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম