যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই শীত মৌসুমের প্রথম তুষারপাতের পর মঙ্গলবার রক ক্রিক পার্কে এক নারী তাঁর মেয়েকে নিয়ে স্লেজে করে যাচ্ছেন। ছবি: এএফপি
২ / ১৯
কুয়াশা ঢাকা শীতের ভোরে উঁকি দিয়েছে সূর্য। রাস্তায় বাড়ছে পথচারীদের আনাগোনা। ছবিটি আজ রাজধানীর ডেমরা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা নিউজ
৩ / ১৯
কুয়াশার ফাঁক দিয়ে কেবল উঁকি দিচ্ছে সূর্য। এমনই শীত-সকালে জাল দিয়ে নদীতে মাছ ধরতে নেমেছেন এই ব্যক্তি। ছবিটি আজ রাজধানীর ডেমরা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২৫ জানুয়ারি হবে ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতা। এতে প্রতিযোগী হিসেবে আছেন মিস কলম্বিয়া ২০১৪ পাওলিনা ভেগা। বর্তমানে মিস ইউনিভার্সের প্রতিযোগীরা বিভিন্ন জায়গায় মহড়া দিয়ে বেড়াচ্ছেন। ছবিটি মঙ্গলবার ফ্লোরিডার দ্য ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৯
অবরোধে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে পড়ে আছে বাসগুলো। হানিফ ফ্লাইওভারে যানবাহন তেমন নেই। ছবিটি আজ সকালে তোলা। ছবি: মনিরুল আলম
৬ / ১৯
অবরোধের দ্বিতীয় দিন আজ সকালে রাজশাহী নগরের কেদুর মোড়ে ইট দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন অবরোধ-সমর্থকেরা। পরে পুলিশ তা সরিয়ে ফেলে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৭ / ১৯
বিএনপির অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার রাজধানীর শাহবাগ এলাকায় যানবাহন ছিল প্রচুর। কিন্তু সে তুলনায় যাত্রী ছিল না তেমন। ছবিটি বেলা সোয়া একটায় তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে চলছে অনির্দিষ্টকালের অবরোধ। তবে ঢাকা মহানগরে দৈনন্দিন জীবনের প্রয়োজনই মানুষকে ঘর থেকে বের হতে হয়। যেতে হয় কর্মস্থলে। ছবিটি মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম
৯ / ১৯
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে বইমেলা। তাই বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে স্টল তৈরির কাজ। ছবিটি আজ বুধবার দুপুরে একাডেমি চত্বর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ পথশিশুদের মাঝে বই ও শীতের কাপড় বিতরণ করা হয়। সেখান থেকে বই নিয়ে হাসিমুখে ঘরে ফিরছে ‘প্রথম সূর্য’ নামের একটি স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি দুপুরে পরিবাগ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৯
বিএনপির অবরোধ কর্মসূচির কারণে বাস চলাচল না করায় অনেকেই ভ্যানে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। ছবিটি বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার নওদাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৯
অবরোধের কারণে অনেকেই গাড়ি নিয়ে আটকা পড়েছেন রাস্তায়। তাঁদেরই একজন তেলের ড্রামবোঝাই ট্রাক নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। তবে ভয় কখন ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তাহলে হয়তো ট্রাকের মধ্যে ঘুমন্ত অবস্থায় পুড়তে হবে। তাই তাই ট্রাকের সামনের অংশে কাঁথা বিছিয়ে ঘুমিয়ে পড়েন চালক। ২০১৩ সালের ৪ নভেম্বর গাজীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রাকে থাকা ঘুমন্ত কিশোর মনির পুড়ে যায়। তিনদিন পর সে মারা যায়। ছবি: মনিরুল আলম
১৩ / ১৯
শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। কিন্তু গতকাল থেকে পুরো দেশে চলছে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এর মধ্যে বেলা বাড়লে শহরে কিছু গাড়ি রাস্তায় নামলেও সকালে তেমন যানবাহন ছিল না। তাই বাস না পেয়ে সিলেটের বিশ্বনাথ থেকে ট্রাকে করে সিলেট বাস টার্মিনালে আসতে হয় কয়েকজন মুসল্লিকে। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৯
আজকের মধ্যে বাজারে পৌঁছাতে না পারলে পচে যাবে টমেটোগুলো। তাই অবরোধের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান চালিয়ে বাজারে রওনা হয়েছেন এই কৃষক। ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ছবিটি আজ সিএমএম কোর্ট এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৬ / ১৯
আজ সন্ধ্যায় পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: ফোকাস বাংলা
১৭ / ১৯
২৮ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আবারও নৌযান চলাচল শুরু হয়েছে। গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার তেলসহ একটি ট্যাঙ্কার ডুবে যায়। তেল ছড়িয়ে পড়ার পর সরকার ওই পথটি বন্ধ করে দিয়েছিল। তবে গতকাল আবার নৌযান চলাচলের অনুমতি দেয় সরকার। ছবি: ফোকাস বাংলা
১৮ / ১৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ। শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ বুধবার রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
১৯ / ১৯
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সার্কিট হাউস রঙিন বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়। ছিবটি আজ বুধবার সন্ধ্যায় তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ