ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের বড় ছেলে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ তার ছোট বোন প্রিন্সেস শার্লট অব ক্যামব্রিজকে কোলে নিয়ে আদর করছে। সম্প্রতি রাজপরিবারের এই ছবিটি কেনসিংটন প্যালেস থেকে প্রকাশ করা হয়। ছবি: এএফপি
২ / ২০
আশুগঞ্জ চরসোনারামপুরে ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে রয়েছে বাসিন্দারা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ২০
শিরোপা হাতে আনন্দের জোয়ারে ভাসছে বার্সা! ছবি: এএফপি
৪ / ২০
বার্লিনে গতকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ঐতিহাসিক জয়ের পর ছেলেকে কোলে নিয়ে বার্সেলোনার লিওনেল মেসি। ছবি: এএফপি
৫ / ২০
ভিয়েতনামে ধান কাটা ও মাড়াইয়ের পর তা রাস্তায় শুকানো হচ্ছে। ছবিটি কুওক ওই জেলা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ২০
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের বড় ছেলে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজের কোলে ছোট বোন প্রিন্সেস শার্লট অব ক্যামব্রিজ। সম্প্রতি রাজপরিবারের এই ছবিটি কেনসিংটন প্যালেস থেকে প্রকাশ করা হয়। ছবি: এএফপি
৭ / ২০
নদীর পানিতে দুরন্ত শিশু। ছবিটি আজ রোববার রাজধানীর সদরঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ২০
রোদ আর বৃষ্টি দুটো থেকেই বাঁচায় ছাতা। ছবিটি আজ রোববার রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ২০
চাতালে সারা দিন রোদে পুড়ে ধান শুকিয়েছেন শ্রমিকেরা। সন্ধ্যায় বস্তা নিয়ে গুদামে রাখছেন ধান। রংপুরের বাহারকাছনা এলাকা থেকে ছবিটি গতকাল তোলা। ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
বার্লিনে গতকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ঐতিহাসিক জয়ের পর সেলফি তুলছেন বার্সেলোনার নেইমার। ছবি: এএফপি
১১ / ২০
জাতীয় প্রেসক্লাবে আজ রোববার ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা সেখানে তল্লাশি চালায়। ছবি: সাজিদ হোসেন
১২ / ২০
ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২০
জাপানের চিবা এলাকায় বিয়ে সম্পন্ন হওয়ার পর এভাবেই খালের জলে নৌকা নিয়ে বিয়ে শোভাযাত্রায় বর মিকা (বাঁয়ে বসা) ও কনে আকিনোরি বান (মাথায় হ্যাট পরা)। ছবিটি শনিবার চিবার কাতোরি শহরের অ্যাকোয়াটিক বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা। ছবি: এএফপি
১৪ / ২০
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এরই মাঝে স্বস্তির জন্য একটি ডাব কিনে তার পানি খাচ্ছেন দুই নারী। ছবিটি আজ দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৫ / ২০
তীব্র দাবদাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তাই বেড়েছে হাতপাখার কদর। হাতপাখা বিক্রি করতে এনেছেন এক বিক্রেতা। ছবিটি সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৬ / ২০
সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় আজ রোববার ফেরি করে ময়ূরের পালক বিক্রি করছিল এক কিশোর। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৭ / ২০
তীব্র দাবদাহে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের দাদপুর এলাকার কৃষক মইনউদ্দিন ঠাকুরের এক বিঘা জমির পাট এভাবেই শুকিয়ে গেছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৮ / ২০
খুবই মিষ্টি ও রসাল থাই হাইব্রিড লাল জামরুল। ছবিটি আজ রোববার রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাড়ি থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
ঢাকার বিভিন্ন সড়কে রোববার দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। ছবিটি রোববার আসাদগেট এলাকা থেকে দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২০
পবিত্র রমজান মাস আসার আগেই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিক্রেতারা জানালেন সপ্তাহ খানেক আগে পাইকারি যে পেঁয়াজের দাম ছিল মণপ্রতি ১ হাজার ৫০০ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ টাকায়। ছবিটি রোববার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম