ছবিতে আজ (০৭ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ঠোঁট ও তালু কাটা শিশুদের অস্ত্রোপচার বিষয়ক এক তহবিলের প্রচারে নিকারাগুয়ায় গেছেন মিস ইউনিভার্স কানাডা পাওলা নুইনেজ ভালদেজ। সোমবার সেখানে সংবাদ সম্মেলনে তিনি অন্য প্রতিযোগীদের সঙ্গে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

২ / ২২
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া মসজিদ রোড এলাকায় ঝিলের মধ্যে নির্মাণাধীন একটি চারতলা ভবন সোমবার রাতে পাশের দোতলা টিনের বাড়ির ওপর হেলে পড়ে। আজ সকালে এটি পানিতে পুরোপুরি ডেবে যায়। ছবি: সাইফুল ইসলাম

৩ / ২২
স্পেনের পাম্পলোনায় ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবে পানি ছিটানোর আনন্দে মেতেছেন তাঁরা। ছবিটি সোমবারের। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই উৎসবের অন্যতম আকর্ষণ ষাঁড়ের দৌড়। ছবি: রয়টার্স

৪ / ২২
নেভাদার লাস ভেগাসে সোমবার ঝড়বৃষ্টি চলাকালে বিজলির চমক। ছবিটি ব্ল্যাক মাউন্টেইনের পূর্বাঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২২
ঈদ সামনে রেখে ফিটনেসবিহীন পুরোনো গাড়ি মেরামত ও রং করে ঝকঝকে বানানোর চেষ্টা চলছে। ছবিটি মঙ্গলবার রাজধানীর কুড়িল থেকে তোলা। ছবি:  ফোকাস বাংলা

৬ / ২২
ঈদ সামনে রেখে পুরোনো লঞ্চ রং করে ঝকঝকে করার কাজে শেষ মুহূর্তের ব্যস্ততা শ্রমিকদের। ছবি: ফোকাস বাংলা

৭ / ২২
ঈদ সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন বাস মেরামত ও রং করে ঝকঝকে করার চেষ্টা চলছে। ছবি: ফোকাস বাংলা

৮ / ২২
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাঠে নামার আগে অনুশীলন করেন টাইগাররা। ছবি: শামসুল হক

৯ / ২২
ভিকারুন নেসা নূন কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হতে এসেছিল একদল ছাত্রী। তাদের জানিয়ে দেওয়া হয়, ‘আসন খালি নেই, ভর্তি শেষ’। এরপর তারা কলেজের সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করে। ছবি: হাসান রাজা

১০ / ২২
ইকুয়েডরের রাজধানী কিটোর প্রেসিডেন্ট ভবনে এক শিশুকে আদর করছেন পোপ ফ্রান্সিস। পাশে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া (বামে)। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

১১ / ২২
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার নাসির হোসেন। বল হাতে দুটি উইকেট নিয়েছেন। আর ফিল্ডিংয়েও ছিলেন প্রাণবন্ত। ছবি: শামসুল হক

১২ / ২২
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার নাসির হোসেন। বল হাতে দ্বিতীয় উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে তাঁর উল্লাস। ছবি: শামসুল হক

১৩ / ২২
সিলেটের বিপণিকেন্দ্রগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। ছবিতে ইমিটেশনের গয়না দেখছে এক কিশোরী। ছবিটি মঙ্গলবার দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২২
মাছ শিকার করার টেটা তৈরি করছেন কামারেরা। ছবিটি মঙ্গলবার শ্রীনগরের ডেলভোগ হাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২২
বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে কীর্তনখোলা নদীর ভাঙন ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগে পাইল করে বাঁধ দেওয়া হচ্ছে। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৬ / ২২
নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে দিনের বেলায় পৌর এলাকায় প্রধান সড়কে চলছে বালুবাহী ট্রাক (ট্রাক্টরের ইঞ্জিনে তৈরি)। বালু উড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার পাশাপাশি নাগরিক অসুবিধা সৃষ্টি করলেও বিষয়টি দেখার যেনো কেউ নেই। ছবিটি মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ আমবাগানের প্রধান সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২২
আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেলফি তুলছে। বগুড়া শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২২
পবিত্র ঈদকে কেন্দ্র করে ফুটপাতে জমে উঠেছে তৈরি পোশাকের ব্যবসা। নিম্নমধ্যবিত্ত মানুষ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় ঈদের কেনাকাটায় ব্যস্ত। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৯ / ২২
কালো মেঘের ঘনঘটায় অঝোর ধারার বৃষ্টিতে বগুড়া শহরের ব্যস্ততম ঝাউতলা সড়কে জমে গেছে হাঁটুপানি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২২
ঈদে নতুন পোশাকের সঙ্গে চাই বাহারি রোদচশমা। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ফুটপাতে রোদচশমা পছন্দ করছে এক কিশোর। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২১ / ২২
ঈদের কেনাকাটায় বিপণিবিতানগুলোর সামনে যেন উৎসবে মেতেছে নগরবাসী। এ সুযোগে পথশিশুদের গ্যাস বেলুনেরও বিক্রি বেড়েছে ৷ রাজধানীর পান্থপথের সিগন্যালগুলোতে প্রতিটি বেলুন ১০ টাকা করে বিক্রি করছে ওরা ৷ ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
রাজধানীর সংসদ ভবনসংলগ্ন ইন্দিরা রোডের এই সড়কে স্যুয়ারেজের পানিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। ১১ দিন ধরে পানি সরছে না। দুর্গন্ধময় পানিতে হাঁটাচলায় দুর্ভোগে পড়ছে স্থানীয় মানুষ। এর মধ্যে বালুর বস্তা ফেলে পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ছবি: সাহাদাত পারভেজ