ছবিতে আজ (০৭ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
জনকল্যাণে ব্যয় করার জন্য তহবিল গঠনের লক্ষ্য নিয়ে আট শতাধিক ব্যক্তি সান্তা ক্লজের পোশাক পরে ম্যারাথন দৌড়ে অংশ নেন। ছবিটি আজ রোববার জাপানের টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৯
শীতের মধ্যে লেপমুড়ি দিয়ে ঘুমাতে কার না ভালো লাগে। শীত এলেই তাই লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বাড়ে। কারওয়ান বাজার এলাকায় চলছে লেপ তৈরির কাজ। ছবিটি আজ রোববার তোলা। ছবি::ফোকাস বাংলা

৩ / ২৯
শীতে নিম্নাঞ্চলের পানি শুকিয়ে গেছে। কাদার মধ্যে লুকানো মাছ ধরতে ব্যস্ত সবাই। আজ রোববার ডেমরার নলসিটি থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৯
সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এসেছে। গ্রামে গ্রামে তাই চলছে আমন ধান কাটার ধুম। কৃষক-কৃষাণীদের এখন দম ফেলার সময় নেই। তাঁদের সাহায্য করতে কাজে হাত লাগিয়েছে শিশুরাও। আজ রোববার ছবিটি হাতিয়ার চরকিং এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৯
মাঠ থেকে টমেটো তুলছেন কৃষকেরা। আজ রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৯
টাইফুন হাগুপিট গতকাল শনিবার রাতে ফিলিপাইনের পূর্বাঞ্চলে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগে লেগাজটি শহরের বাজারে সবজি বিক্রিতে ব্যস্ত এক বিক্রেতা। ছবি: এএফপি

৭ / ২৯
কাবুলে প্রেসিডেন্ট ভবনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলকে (ছবিতে নেই) স্বাগত জানিয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৯
ভারতের দিল্লিতে আজ রোববার কুং ফুর নৈপুণ্য দেখাচ্ছেন এক পারদর্শী ব্যক্তি। ছবি: রয়টার্স

৯ / ২৯
অপহরণের ১০ সপ্তাহ পরও উদ্ধার করা যায়নি মেক্সিকোর ৪৩ প্রশিক্ষণার্থী শিক্ষককে। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত আছে। ছবিটি গতকাল শনিবার তোলা। চবি: রয়টার্স

১০ / ২৯
সিলেট নগরে সারা বছরই পানির সংকট লেগে থাকে। এ নিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। নগরের ছড়ারপাড় এলাকা থেকে পানি সংগ্রহের ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৯
বিজয়ের মাস ডিসেম্বর। রাস্তায় এখন প্রায়ই চোখে পড়ে পতাকাবাহী ফেরিওয়ালার। ছবিটি আজ রোববার সিলেট নগরের শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৯
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আজ রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৯
রাজশাহী কলেজের বাস উল্টে আজ রোববার নগরের কাটাখালীতে তিন শিক্ষার্থী নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে যান স্থানীয় জনতা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ২৯
টাইফুন হাগুপিট গতকাল শনিবার রাতে ফিলিপাইনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। এতে ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তি ভেলায় চড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। ছবিটি আজ দেশটির রাজধানী ম্যানিলার বন্দর এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১৬ / ২৯
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বন্দর এলাকায় টাইফুন হাগুপিটে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছেন দুজন মিস্ত্রি। গতকাল শনিবার রাতে হাগুপিট ফিলিপাইনের পূর্বাঞ্চলে আঘাত হানে। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১৭ / ২৯
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্যারিস হর্স ফেয়ার প্রতিযোগিতায় কসরত দেখাচ্ছেন এক  প্রতিযোগী। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১৮ / ২৯
টাইফুন হাগুপিট আজ ফিলিপাইনের লেগাজপি শহর অতিক্রম করে। এ সময় ঝোড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে সমুদ্রের ঢেউ তীরে আঘাত হানে। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১৯ / ২৯
ভারতের অমৃতসরে এক প্রচারণা অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

২০ / ২৯
ফ্রান্সে অনুষ্ঠিত মিস ফ্রান্স ২০১৫ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ক্যামিলি সার্ফ (মাঝে)। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

২১ / ২৯
চাতালে ধান শুকাতে ব্যস্ত নারীশ্রমিকেরা। চলছে ধানের মৌসুম। ধান কাটা, মাড়াইয়ের পর তা চলে আসে মিলে। পরে এসব ধান সেদ্ধ করে শুকিয়ে চাল তৈরি করা হয়। ছবিটি আজ মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২২ / ২৯
নানান রঙের কবুতর ঘিরে ধরেছে মাঠ। ইতালির জেনোয়াতে লুইজি ফেরারিজ স্টেডিয়ামে জেনোয়া বনাম এসি মিলান ফুটবল খেলা শুরুর আগে ছবিটি তোলা। ছবি: এএফপি

২৩ / ২৯
চীনের ইয়াংজি নদী পার হতে প্রস্তুত সাঁতারুরা। চার শতাধিক লোক দুই কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেন। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স

২৪ / ২৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে বাড়ির আঙিনায় তুষারাবৃত গাড়িতে ছবি আঁকছে একটি শিশু। ছবি: রয়টার্স

২৫ / ২৯
এখনো আইন অমান্য করে ফুটপাত ও পদচারীসেতু ব্যবহার না করেই সড়কপথেই চলছে পথচারীরা। ছবিটি আজ বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৬ / ২৯
বিজয়ের মাসে ১২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে বিজয় উৎসব। বঙ্গবন্ধু শিশু একাডেমির আয়োজনে উৎসবে সহযোগিতা করছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু এই আয়োজনের প্রচারের জন্য যে ফেস্টুন সাইজের লিফলেট শহরে লাগানো হয়েছে তাতে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রচারের বিষয়টি খুবই চোখে পড়ার মতো। ছবিটি সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৭ / ২৯
ভারতের মুম্বাইয়ে এক প্রচারণা অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

২৮ / ২৯
বেলারুশের রাজধানী মিনস্কে আয়োজিত চোখের সৌন্দর্যবিষয়ক প্রতিযোগিতা বিউটি আই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া এক প্রতিযোগী। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

২৯ / ২৯
ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীতে অনুষ্ঠিত স্ট্যান্ডআপ প্যাডেল বোর্ডিংয়ে (এসইউপি) অংশ নেওয়া কয়েকজন প্রতিযোগী। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি