ছবিতে আজ (০৭ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের লেখা ক্যাপ্টেনস ডায়েরি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লার্ক ও তাঁর স্ত্রী কাইলি ক্লার্ক। ছবিটি আজ সিডনি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১০
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পাঠকমেলা, পাঠককে নিয়ে মেলা—‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’। ইতিমধ্যে অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রস্তুত অনুষ্ঠান মঞ্চ। ছবি: জাহিদুল করিম

৩ / ১০
হোয়াইট হাউসের সাউথ লনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘ইন পারফরম্যান্স অ্যাট দ্য হোয়াইট হাউস’-এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৪ / ১০
চিলির রাজধানী সান্তিয়াগোতে বৃহস্পতিবার ফ্যাশন উইকে গ্রীষ্মকালীন পোশাক প্রদর্শন করছেন এক মডেল। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৫ / ১০
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পাঠকমেলা, পাঠককে নিয়ে মেলা—‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে অতিথিরা। ছবি: জাহিদুল করিম

৬ / ১০
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সকাল নয়টায় একযোগে এ দুটি পরীক্ষা শুরু হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ১০
রাশিয়ার সাইবেরিয়ার একটি চিড়িয়াখানায় তিন সপ্তাহ বয়সী জিরাফ-শাবককে খাওয়াচ্ছেন দুই পশু চিকিৎসক। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১০
ত্রিমাত্রিক চশমা পরে কনসার্ট দেখছেন দর্শকেরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহস্পতিবার আয়োজিত কনসার্টে জার্মান ব্যান্ড দল ক্রাফটওয়ার্ক গান পরিবেশন করে। ক্রাফটওয়ার্ক ব্যান্ড দলের ২০১২ সালে শুরু হওয়া বিশ্ব সফরের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলবে ৬-১৪ নভেম্বর। ছবি: এএফপি

৯ / ১০
ভারতের মুম্বাইয়ে কেতন মেহতা পরিচালিত ‘রং রশিয়া’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে বলিউড অভিনেতা রনদীপ হুদা (ডানে) ও নন্দনা সেন। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১০ / ১০
টাইফুন হাইয়ানের আঘাতে ভেঙে পড়া কাঠের সেতু থেকে পানিতে ঝাঁপ দিয়ে আনন্দে মেতেছে শিশুরা। ছবিটি ফিলিপাইনের তাকলোবান শহরের উপকূলীয় এলাকা থেকে তোলা। গত বছরের ৮ নভেম্বর ফিলিপাইনে আঘাত হানে টাইফুন হাইয়ান। আগামীকাল এর বর্ষপূর্তি হবে। ছবি: রয়টার্স