‘কুইন অব দ্য ডেজার্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অস্ট্রেলীয় তারকা নিকোল কিডম্যান। ছবিটি শুক্রবার জার্মানির বার্লিনে চলমান ৬৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
স্পেনের সেভিলায় চার দিনব্যাপী শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফ্লামেঙ্কো ফ্যাশন শোর দ্বিতীয় দিন শুক্রবার নকশাকার মারিয়া দে গ্রেসিয়ার নকশা করা পোশাকে মডেলরা। ছবি: এএফপি
৩ / ১৩
অস্থায়ী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় যন্ত্রণায় ককাচ্ছে এক সিরীয় শিশু। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় আহত হয়েছে শিশুটি। ছবিটি শুক্রবার দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় দুমা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
ভারতে গ্রীষ্মকালীন একটি পোশাক প্রদর্শনীতে বলিউড অভিনেত্রী জেরিন খান। বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা ছবিটি শুক্রবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৫ / ১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৬তম এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নো গুড ডিড ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মার্কিন অভিনেত্রী তারাজি পি হেনসন। ছবিটি শুক্রবার পাসাদেনার সিভিক অডিটোরিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বব ডিলানের সম্মানে ২৫তম মিউজিকেয়ারস ২০১৫ পারসন অব দ্য ইয়ার গালা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি শুক্রবার লসঅ্যাঞ্জেলস কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
ভারতে মুক্তি-প্রতীক্ষিত এক পেহলি লীলা ছবিটির ট্রেলারের মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী সানি লিওন। শুক্রবার মুম্বাই থেকে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৮ / ১৩
বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজের ভোট দেওয়ার পর আঙুলে কালির ছাপ দেখাচ্ছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী কিরণ বেদী। ছবিটি আজ নয়াদিল্লির একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৩
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আজ সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৩
‘আমরা শিশু, আমরা রাজনীতি করি না। আমাদের ওপর পেট্রলবোমা মারবেন না।’ শিশুদের এই আঁকুতি কি শুনবেন রাজনীতিবিদেরা। শুনুন বা না শুনুন শিশুদের ওপর পেট্রলবোমা না মারার অনুরোধ জানিয়ে আজ শিশু একাডেমীর সামনে মানববন্ধন করে শিশুরা। ছবি: মনিরুল আলম
১১ / ১৩
আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ ও রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেয় পাঁচ বছরের এই ছোট্ট শিশুটি। পরিবর্তনের দাবিতে জনতার প্রতিবাদ নামের একটি সংগঠন আজ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ছবি: মনিরুল আলম
১২ / ১৩
আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ ও রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে পরিবর্তনের দাবিতে জনতার প্রতিবাদ নামের একটি সংগঠন। ছবি: মনিরুল আলম
১৩ / ১৩
বগুড়ায় নাশকতা এড়াতে মহাসড়কে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। ছবিটি আজ সন্ধ্যা সাতটায় বগুড়া শহরের বাইপাস সড়কের ঝোপগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া