ফসলের জমিতে সাদা বকের ঝাঁক। ছবিটি শুক্রবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
২ / ৭
বিশ্বকাপ ক্রিকেটে আজ পাকিস্তানের ব্যাটিং চলাকালে রাহাত আলীর ক্যাচটি ধরেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ছবিটি আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ৭
হাত-পা মেলে দুরন্ত কিশোর ঝাঁপ দিচ্ছে বটে, কিন্তু কোথায়? পানিতে, যা দেখা যাচ্ছে না। ছবিটি আজ ইন্দোনেশিয়ার জাভার কেন্দ্রস্থলে সিলাকাপ থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ৭
রাজধানীর আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় আজ সকালে শ্রমজীবী মানুষের ব্যস্ততা। ছবি: ফোকাস বাংলা
৫ / ৭
রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা
৬ / ৭
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
৭ / ৭
রাজধানীর শিক্ষা ভবন এলাকায় আজ বিকেলে ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আবদুস সালাম