ছবিতে আজ ( ০৭ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মের রসাল ফল লিচু। ক্রেতারাও সাগ্রহে ভিড়ছেন। বুধবার রাজশাহী নগরের আর ডি এ মার্কেটে থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২ / ১৩
গরমের ছুটিতে স্কুল ছুটি। তাই শিগগিরই ঘরে ফেরার তাড়া নেই। ভর সন্ধ্যায়ও মনের সুখে ঘড়ি ওড়াচ্ছে দুরন্ত বালকেরা। ছবিটি বুধবার ফিলিপাইনের নাভোতাস নগর থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৩
পাকতে শুরু করেছে জাম। পাকা জামে মুখ রাঙানোর চেষ্টা পাখিটির। আজ বৃহস্পতিবার রাজশাহীর ভুবনমোহন পার্ক থেকে ছবিটি তোলা। ছবি: শহীদুল ইসলাম

৪ / ১৩
ব্রাজিলে কৃষিবিষয়ক জাতীয় পরিকল্পনার অনুষ্ঠান উদ্বোধনকালে প্রেসিডেন্ট দিলমা রুসেফ (বাঁয়ে) ও কৃষিমন্ত্রী কাতিয়া অ্যাব্রু। ছবিটি বুধবার ব্রাসালিয়ায় প্লানালতো প্যালেস থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৩
সান্তোসের সাও ভিসেন্তে চুলকাটার একটি দোকানের দৃশ্য এটি। কেশ-শিল্পী নারিকো ১৫ বছর বয়সী এক ফুটবল পাগল ছেলের চুলে তৈরি করেছেন নেইমারের অবয়ব।  বুধবার রাতের বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ম্যাচের আগে ব্রাজিলিয়ানদের আগ্রহ ছিল এই নেইমারকে ঘিরেই। ছবি: রয়টার্স

৬ / ১৩
সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট সেন্টারে সাত বছর বয়সী জুদাইর কোলে আট মাস বয়সী সুহের। বুধবার দৌমা এলাকায় রেড ক্রিসেন্টের গাড়ি বহর গিয়ে যখন এসব মানুষের চিকিৎসা সেবা দিচ্ছিল, এ সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা গোলা বর্ষণ করে। ছবি: রয়টার্স

৭ / ১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৩
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রংপুরে মেডিকেল মোড়ের ব্ল্যাক স্পট উন্নয়ন কাজ উদ্বোধন করেন। এর আগে চার লেন সড়ক ঘুরে দেখেন তিনি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ১৩
সিলেটের বাজারে উঠেছে রসালো ফল লিচু। রিকাবীবাজার এলাকায় বিক্রির জন্য লিচু সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। ছবি: আনিস মাহমুদ

১০ / ১৩
বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৫-১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহায়তা করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবিলিটি রাইটস অ্যাডভোকেসি ফান্ড। ছবি: সাহাদাত পারভেজ

১১ / ১৩
উন্নয়ন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোসহ অন্যান্য দাবিতে বাসদ (মার্ক্সবাদী) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

১২ / ১৩
বাংলা বর্ষবরণের দিনে বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ)। বৃহস্পতিবার ডব্লিউভিএ মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৩
এবার ব্রি-২৯ ধানের বাম্পার ফলন হয়েছে। নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের কৃষকেরা প্রতি শতাংশ জমিতে এক মণ উৎপাদন করছেন বলে জানান। প্রতি মণ ধান তাঁরা ৭০০ টাকা দরে বিক্রি করছেন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের কুতুবপুর থেকে তোলা। ছবি: আবদুস সালাম।