ছবিতে আজ (০৭ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইক স্প্রিং-২০১৫ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহড়ার আয়োজন করা হয়েছে। রূপসজ্জাকক্ষে এক শিশুর দুষ্টুমিভরা মডেলিং। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

২ / ২৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফ্যাশন উইকে বাহারি সানগ্লাসে এক ফ্যাশনপ্রিয় নারী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৪
স্কটল্যান্ডের ব্রায়েমারে বস্তাদৌড় প্রতিযোগিতা দেখার একপর্যায়ে এভাবেই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হলেন ব্রিটেনের রানি এলিজাবেথ ও তাঁর উত্তরসূরি প্রিন্স চার্লস। স্বাধীন স্কটল্যান্ড বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ১৮ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হবে। এই ফলাফলের ওপর নির্ভর করছে দেশটিতে ৩০৭ বছরের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটবে কি না। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৪
প্রতিযোগিতার অংশ হিসেবে কাদামাটিতে মাখামাখি করেছেন এই প্রতিযোগী। ছবিটি জার্মানির আর্নসবার্গ থেকে গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
বেলজিয়ামের বেলুনস ডে প্যারেডে গতকাল শনিবার হরেক রঙের আর ঢংয়ের বেলুন নিয়ে শামিল হন মানুষজন। ছবি: রয়টার্স

৬ / ২৪
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে গান গাইছেন মার্কিন অভিনেত্রী ও সংগীত তারকা ডেমি লোভাতো। ছবিটি শনিবার বাল্টিমোর অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৪
কানাডায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া ‘হোয়াইল উই আর ইয়াং’ ছবিটির প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক গ্রেতা গেরউইগ। ছবিটি শনিবার প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৪
কানাডার আলবার্টায় কানাডিয়ান ফুটবল লিগে ক্যালগেরি স্টামপেডারস ও এডমন্টোন এসকিমোসের খেলা শুরুর আগে বাঁশি নিয়ে স্টেডিয়ামে অপেক্ষা করছে এডমন্টোন এসকিমোসের এই খুদে ভক্ত। ছবিটি শনিবার কমনওয়েলথ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৪
স্কটল্যান্ডের ব্রিমারে ঐতিহ্যবাহী ব্রিমার জমায়েত খেলা চলাকালে একজন নৃত্যশিল্পীর পরিবেশনা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৪
বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত কমিক বুক ফেস্টিভ্যালের ব্যালুনস ডে শোভাযাত্রায় বিখ্যাত কার্টুন চরিত্র টিনটিন। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১১ / ২৪
বেলজিয়ামের ব্রাসেলসে কমিক বুক ফেস্টিভ্যাল উপলক্ষে কার্টুন চরিত্রগুলো নিয়ে শোভাযাত্রা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৪
নিচে সবুজ পাড়ার আর ওপরে শরতের শুভ্র মেঘের ছোটাছুটি। ছবিটি শনিবার রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের ওগেয়েচড়ি মৌন পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৩ / ২৪
হাইতিতে মিস হাইতি ২০১৪ প্রতিযোগিতায় জয়ের মুকুট পরে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী ক্যারোলিন ডেজার্ট। ছবিটি আজ হাইতির পোর্ট অ প্রিন্স থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২৪
তোবা গ্রুপের সব কারখানা খুলে দেওয়া, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পাওনা পরিশোধের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। ছবি: মনিরুল আলম

১৫ / ২৪
মিরপুরের চম্পা-পারুল ও সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় দখলমুক্ত করার দাবিতে আজ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবি: মনিরুল আলম

১৬ / ২৪
কর্মবিরতি পালন করা নার্সরা বিচারের আশ্বাস পেয়ে আজ রোববার দুপুরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছেন। তবে আজ দুপুর থেকে নতুন করে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২৪
ইন্টার্ন চিকিত্সকের হাতে নার্স লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাসেবায় অচলাবস্থা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ২৪
সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে অনশন কর্মসূচি পালন করে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। ছবিটি আজ দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৯ / ২৪
মজুরি বৃদ্ধিসহ ১০ দফা মেনে নিয়ে সিলেট শহরতলির কালাগুল চা-বাগান চালুর দাবিতে চা-শ্রমিকেরা রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ মিছিলটি মালনীছড়া চা-বাগানের ফটকে আটকে দেয়। এ সময় তাঁদের হাত থেকে স্মারকলিপি কেড়ে নেয় পুলিশ। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৪
সিলেট নগরের বিভিন্ন সড়ক খুঁড়ে বসানো হয়েছে পানির পাইপের লাইন। কিন্তু পাইপ বসানো শেষে সেই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ভোগান্তির মুখে পড়ছে। খোঁড়া অংশ এভাবেই ঠেলে পার করতে হয় যানবাহনকে। ছবিটি শনিবার সকালে কদমতলীর মোড় থেকে তোলা ছবি। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৪
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যার পানি কমে গেছে। কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির অভাব প্রকট হয়ে উঠেছে। আয়-উপার্জন বন্ধ থাকায় উদরপূর্তির জন্য বন্যার্তদের একটি বিরাট অংশকে এভাবে ত্রাণের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। ছবিটি রোববার দুপুরে কুতুবপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২২ / ২৪
ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকেরা। এ সময় যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককেই যানবাহন থেকে নেমে গন্তব্যের উদ্দেশে হাঁটা ধরতে হয়। ছবিটি বেলা একটায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২৩ / ২৪
ফরিদপুর-চরভদ্রাসন সড়কের টেপাখোলা টিবি হাসপাতালের মোড় এলাকায় কালভার্ট ব্রিজটি শনিবার সন্ধ্যায় ধসে পড়ে। পরে ধসে যাওয়া ব্রিজটির সংস্কারকাজ করে সড়ক বিভাগ। ছবিটি  রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

২৪ / ২৪
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় বানের পানি কমে গেছে। কিন্তু বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। গত তিন দিন ধরে পানিবাহিত রোগে আক্রান্ত থানার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নূরজাহান খাতুনের মাথায় পানি দেওয়া হচ্ছে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া