ফ্রান্সে চলছে মাসব্যাপী স্তন ক্যানসারের ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা। এ উপলক্ষে প্যারিসের আইফেল টাওয়ারকে গোলাপি রঙে সাজানো হয়েছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
২ / ১৭
রাডারলেস ছবির প্রদর্শনী অনুষ্ঠানে অভিনেত্রী সেলেনা গোমেজ। ছবিটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের ভিসতা থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
দ্য বেস্ট অব মি ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী লিয়ানা লিবেরাতো। ছবিটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের রিগাল সিনেমাস এলএ লাইভ থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৭
পশ্চিম লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার আগে পূর্ণচাঁদের সামনে দিয়ে শেষ চক্কর দিচ্ছে যাত্রীবাহী একটি বিমান। হিথ্রো এয়ারপোর্ট হোল্ডিংস (এইচএএইচ) তাদের মালিকানাধীন তিনটি ব্রিটিশ বিমানবন্দর ১০০ কোটি পাউন্ডে বিক্রি করে দিচ্ছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৭
স্তন ক্যানসারের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে গোলাপি রঙের পোশাকে প্রচারণায় অংশ নিয়েছেন মিস ইউএসএ নিয়া স্যানচেজ। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৬ / ১৭
চীনের ইউনান প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন। এই ভূমিকম্পের ঘটনায় একজন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছে। ছবিটি আজ ইয়ংপিং শহর থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৭
আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে বার্ষিক ‘হলিডে’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে মহড়া চলছে দ্য রেডিও সিটি রকেটার্স দলের সদস্যদের। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৮ / ১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রসকোর ক্যাটস্কিলসের একটি লেকে ট্রাউট মাছ ধরতে ব্যস্ত একজন। রসকো ট্রাউট মাছের জন্য বেশ প্রসিদ্ধ। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৭
ঈদের ছুটির পর আজ অফিস-আদালতের প্রথম কার্যদিবস থাকলেও ঢাকার রাজপথে এখনো শুরু হয়নি যানজটের তীব্রতা। ছবিটি নগরের সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৭
ঈদের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসে ফরিদপুর শহরের গণপূর্ত অফিস ছিল কার্যত ফাঁকা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১১ / ১৭
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চেঙ্গী নদীতে নৌকায় ময়ূরপঙ্খি নিয়ে শোভাযাত্রার আয়োজন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ছবিটি আজ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়ার শাক্যমুণি বৌদ্ধবিহার থেকে তোলা। ছবি: নীবর চৌধুরী, খাগড়াছড়ি
১২ / ১৭
ঈদের ছুটি শেষ। তার পরও ভিড় নেই রাজধানীর পথে। ছবিটি নগরের ফার্মগেট এলাকার পদচারী সেতু থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৭
ঈদের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন নগরের বিভিন্ন জায়গায়। নগরের ক্রিসেন্ট লেকে বেড়াতে এসে ছবি তুলছে এই পরিবারটি। ছবি: মনিরুল আলম
১৪ / ১৭
ঈদের পর প্রথম কার্যদিবসে আজ সোনালী ব্যাংকে দুই কর্মকর্তা কোলাকুলি করছেন। ছবি: হাসান রাজা
ঈদের ছুটি শেষ। তাই আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি আজ বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৭ / ১৭
ঈদের শুভেচ্ছা জানাতে ঢাকার রাস্তায় রাস্তায় তোড়ন বানিয়ে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ছবিটি ফার্মগেট–সংলগ্ন খামারবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম