ছবিতে আজ (০৮ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ওরা আসলে যোদ্ধা নয়। ‘যুদ্ধ যুদ্ধ’ খেলায় মগ্ন দুই বালক। চোখের সামনে হরদম ইউক্রেনের সেনা ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধ দেখতে দেখতে এটাই এখন এই শিশু দুটির খেলায় বিষয় হয়ে গেছে। ছবিটি বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৮
মহড়া দিচ্ছেন অস্ট্রেলীয় ব্যালে নাচের শিল্পীরা। একটি অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় নিয়ে মহড়া দেন তাঁরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিডনির ক্যাপিটল থিয়েটারে একটি অনুষ্ঠানের জন্য এ মহড়া চলছে তাঁদের। ছবিটি বৃহস্পতিবার সিডনির সাগর তীরবর্তী বন্ডি আইসবার্গস এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৮
সেনাটুপির অনুকরণে তৈরি কাগজের টুপি রং করছেন ভিয়েতনামের দুই নারী। রাজধানী হ্যানয়ের বাইরে দং হো গ্রামে মাসব্যাপী ভু লান উত্সবের জন্য তৈরি করা হয়েছে এসব টুপি। ক্ষুধার্ত ভূতপ্রেতের তুষ্টির জন্য উদযাপন করা হয় এই উত্সব। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৮
চীনের বেইজিংয়ের পার্কে উড়ে এসেছে পায়রার ঝাঁক। পায়রাগুলোকে খাবার ছিটিয়ে দিচ্ছে শিশুরা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৫ / ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘লেটস বি কপস’ নামের একটি কমেডি সিনেমার প্রথম প্রদর্শনীতে হাজির হয়েছেন হলিউডের অভিনেত্রী নিনা দোবরেভ। ছবিটি বৃহস্পতিবার আর্কলাইট হলিউড থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৮
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সিনসিনাটি বেঙ্গলসের বিপক্ষে রাগবি খেলার বিরতিতে ক্যানসাস সিটি চিফসের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৮
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আইওয়া উত্সবে যমজ শিশুদের প্রতিযোগিতায় একই গ্লাসে স্লাস খাচ্ছে যমজ বোন জোসেলিন ও জুলিয়ান। ছবিটি বৃহস্পতিবার দেস মইনেস থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাদাম তুসোর জাদুঘরে বৃহস্পতিবার মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের মোমের মূর্তি উন্মোচন করা হয়। ২০ জন কারিগর চার মাস ধরে এই মূর্তিটি তৈরি করেন। ছবি: এএফপি

৯ / ১৮
মিয়ানমারে ৪৭তম আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মিয়ানমারের শিল্পীদের ঐতিহ্যবাহী নাচ। ছবিটি আজ নেপিডোর মিয়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৮
কেউ বাজাচ্ছেন বাদ্যযন্ত্র, কেউবা তালে তালে নাচছেন। তবে তাঁরা কেউ বাদক বা নাচিয়ে নন, মাদক নিরাময়কেন্দ্রে চিকিত্সাধীন মাদকাসক্ত। এখানে মাদক নেই, তাই বলে ফুর্তিরও কমতি নেই। ছবিটি বৃহস্পতিবার আফগানিস্তানের জালালাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৮
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপে পড়ে থাকা জাজিমে বসে আছে এক ফিলিস্তিনি শিশু। ছবিটি বৃহস্পতিবার গাজার খান ইউনুস শহর থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ১৮
সার্বিয়ায় ৫৪তম ব্রাস ব্যান্ড ফেস্টিভ্যালে নেচে-গেয়ে আনন্দ করছেন অংশগ্রহণকারীরা। ছবিটি বৃহস্পতিবার সার্বিয়ার গুকা গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ১৮
মুক্তি-প্রতীক্ষিত হিন্দি ছবি ‘সিংঘাম রিটার্নস’ ছবির প্রচারণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলিউড তারকা কারিনা কাপুর ও অজয় দেবগন। ছবিটি বৃহস্পতিবার জয়পুর থেকে তোলা। ছবি: আইএএনএস

১৪ / ১৮
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে আজ বগুড়া শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধন। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ১৮
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠানে জাতীয় দলের গোলরক্ষক ও শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। ছবিটি আজ রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে তুলেছেন আলোকচিত্রী জাহিদুল করিম।

১৬ / ১৮
ফরিদপুরে এ বছর বেগুনের ফলন ভালো হয়েছে। প্রতি মণ বিক্রিও হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। প্রতিদিন ভোরে সদরপুরের শৈলডুবি বাঁধানো ঘাট এলাকায় বেগুন নিয়ে জড়ো হন চাষিরা। পাইকারি ব্যবসায়ীরা তা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৭ / ১৮
রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ২০১৩ বিতরণ শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম

১৮ / ১৮
মুন্সিগঞ্জের মাওয়া-লৌহজং চ্যানেলে পিনাক-৬ লঞ্চডুবির পঞ্চম দিনে আজ এক ডুবুরি পদ্মা নদীতে লাফ দিচ্ছেন। ছবি: সাজিদ হোসেন