ছবিতে আজ (০৮ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
বটের তলে লতায় ঝুলে হরষে খাচ্ছে দোল। ছবিটি শুক্রবার ফরিদপুর সদরের গদাধর ডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

২ / ২৪
মধ্যাহ্ন ভোজের বিরতিতে সেতুর নিচে গা এলিয়ে নির্মাণ শ্রমিকদের বিশ্রাম। গত মার্চে তোলা সিঙ্গাপুর সিটির এই ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে সিঙ্গাপুরে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তৃতীয় বিশ্বের একটি দেশ খুব দ্রুত উঠে এসেছে প্রথম বিশ্বের সারিতে। ছবি: রয়টার্স

৩ / ২৪
স্পেনের দক্ষিণাঞ্চলে একটি প্রাকৃতিক সংরক্ষণাগারের জলাশয়ে ফ্লেমিঙ্গো পাখির অবাধ বিচরণ। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৪
তাইওয়ানে টাইফুনের প্রভাবে বৃষ্টিজনিত বন্যায় সেতু ছুঁই ছুঁই করছে জিংমি নদীর পানি। ছবিটি আজ সকালে তাইপে থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৪
চার মাস পর সাতক্ষীরায় গ্রামের বাড়িতে ফিরছেন মুস্তাফিজ। যশোর বিমানবন্দরে আজ সকালে তাঁকে বন্ধু ও শুভানুধ্যায়ীসহ অনেকে অভ্যর্থনা জানান। ছবি: জাহিদুল করিম

৬ / ২৪
ডাকবাক্সটির নিচের ঢাকনা খোলা। অনেকেই সেটি খেয়াল না করে ওপরে চিঠি ফেলে যান। ছবিটি আজ শনিবার চট্টগ্রামের লালখান বাজার থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৭ / ২৪
পশ্চিমবঙ্গের হুগলি বন্যাপ্লাবিত। ছাগল কাঁধে নিয়ে বন্যার পানি পার হচ্ছেন দুজন নারী-পুরুষ। ছবিটি আজকের। ছবি: এএফপি

৮ / ২৪
কুমিল্লার সদর উপজেলার বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী মালবাহী ট্রেন আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হয়। ছবি: এম সাদেক, কুমিল্লা

৯ / ২৪
খাগড়াছড়ির আদিবাসীদের বহু পথ পাড়ি দিয়ে এভাবেই কষ্ট করে খাবার পানি সংগ্রহ করতে হয়। ছবিটি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেলাধুলাপাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১০ / ২৪
ধান রোপণে ব্যস্ত সিলেট সদর উপজেলার খাদিমগড় এলাকার কৃষকেরা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৪
সিলেটের কয়েকটি উপজেলায় বারো মাসই মিষ্টিকুমড়ার ভালো ফলন হয়। চাষিরা এসব কুমড়া সিলেট নগরে বিক্রির জন্য নিয়ে যান। সেখান থেকে এগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় নেওয়া হয় বিক্রির জন্য। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেট নগরের সোবাহানীঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২৪
গরমে ক্লান্ত এক ডাব বিক্রেতা ডাব পাশে রেখে এভাবেই ঘুমিয়ে পড়েছেন। ছবিটি আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলার শেখাহার হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২৪
চার মাস পর সাতক্ষীরায় গ্রামের বাড়িতে ফিরেছেন ক্রিকেটার মুস্তাফিজ। ছেলেকে কাছে পেয়ে খুশি বাবা-মা। বাবা-মায়ের আনন্দে আনন্দিত ছেলেও। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৪
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবের অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিচ্ছে এক খুদে শিক্ষার্থী। ছবিটি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন কক্ষ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ২৪
ভ্যানে করে পাটখড়ি এনে রাস্তার পাশে শুকাতে দিতে আসছেন দুই ব্যক্তি। ছবিটি আজ শনিবার রংপুর সদরের ধানতোলা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৬ / ২৪
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তিস্তা নদীর ভাঙনের কবলে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২৪
রাজধানীর মিরপুর ১০ এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতীকী স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয় আজ। নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি: আশরাফুল আলম।

১৮ / ২৪
রাজধানীর মিরপুর ১০ এ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতীকী স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ভোট দিতে অপেক্ষমাণ ভোটারদের সারি। ছবি: আশরাফুল আলম।

১৯ / ২৪
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন যাত্রী ও রিকশা চালক ৷ ছবিটি মহাখালী মোড় থেকে শনিবার দুপুরে তোলা ৷ ছবি: সাইফুল ইসলাম।

২০ / ২৪
সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ অনেক সড়ক ছিল ফাঁকা। সচিবালয় সংলগ্ন সড়কটি দিয়ে স্কেটিং করে যাচ্ছেন জাহাঙ্গীর নামের এই যুবক। ছবি: মনিরুল আলম

২১ / ২৪
রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর কনফারেন্স হলে স্যামসন এইচ চৌধুরী, এস এইচ কবির ও আমজাদ খান চৌধুরীর স্মরণসভায় বক্তব্য রাখছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক এমসিসিআই সভাপতি লতিফুর রহমান। ছবি: হাসান রাজা

২২ / ২৪
ফিটনেসহীন গাড়ি সড়কে চলাচল করলে আটক ও জরিমানা করা হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কের শালিপুর সাভার এলাকায় ম্যাজিস্ট্রেট আবুল বশারের নেতৃত্বে একটি দল। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
শোকের মাস আগস্ট উপলক্ষে রাজধানী ছেয়ে গেছে তোরণে। আর এই তোরণগুলো রাস্তার মাঝখানে বসানোর জন্য যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে সৃষ্ট হচ্ছে যানজটের। ছবিটি গাবতলী এলাকা থেকে বিকেল সাড়ে তিনটায় তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৪
বর্ষার শেষের দিকে বাঁশ বিক্রির পরিমাণও বেড়ে যায়। দৈনিক ৪০ থেকে ৫০ হাজার টাকার বাঁশ বিক্রি হয়। এই বাঁশ আসে গাজীপুর, যশোর, মধুপুর, টাঙ্গাইল থেকে। ছবিটি রামপুরা বনশ্রীর মেরাদিয়া থেকে তোলা। ছবি: আশরাফুল আলম