নির্বাচনী প্রচারে বেরিয়ে হটডগ খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবিটি সোমবার যুক্তরাজ্যের ডরসেট এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১১
বিমা দাবির তিন দিনের মধ্যে গ্রাহককে ‘প্রিয়জন ইনস্যুরেন্সের’ চেক হস্তান্তর করেছে বাংলালিংক। সম্প্রতি শেরপুরের রাবিয়া পারভীনের হাতে বিমার টাকা তুলে দেন বাংলালিংকের সহকারী ব্যবস্থাপক ইয়াসির আরাফাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের ট্রেড মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ বোরহান উদ্দিন ও অপরাজিত এনাবলার লিমিটেড এর চিফ এমপ্লয়ি এনাবলার তারেক আব্দুল্লাহ মালিক। ছবি: বাংলালিংকের সৌজন্যে
৩ / ১১
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামে একটি কলাগাছে একাধিক মোচা ধরেছে। খবর পেয়ে গাছটি দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের মানুষ। ছবি: আবদুর রহমান ঢালী, দাউদকান্দি
৪ / ১১
মস্কোতে ক্রেমলিন প্রাচীরের ধারে অজ্ঞাত সেনার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস তিসিপ্রাস। ছবি: এএফপি
৫ / ১১
ইয়েমেনের দক্ষিণে একটি তল্লাশি চৌকিতে চলছে তল্লাশি চলছে। ছবিটি মঙ্গলবার এডেন নগর থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১১
কালবৈশাখী ঝড়ে বহু বছরের পুরোনো বট ও পাকুড় গাছটি উপড়ে পড়েছে। ছবিটি বুধবার সকালে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম পালপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১১
পয়লা বৈশাখ উপলক্ষে গ্রামবাংলায় মেলা বসে। খেলনার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এ রকম মাটির খেলনায় রং দিচ্ছেন এক নারী। ছবিটি বুধবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া পালপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১১
বাংলা নববর্ষ উপলক্ষে বাজারে এসেছে নতুন পোশাক। ক্রেতারাও ভিড় জমিয়েছেন। ছবিটি বুধবার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১১
ব্যবসায়ীরা গরু নিয়ে হাটে যাচ্ছেন। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার মোসলেমবাজার এলাকার লালবাগ সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১০ / ১১
জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ আজ বুধবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম
১১ / ১১
পুরান ঢাকার হোসনী দালান এলাকায় সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা রাস্তার পাশের টিউবওয়েল থেকে অনবরত পানি পড়ছে। এলাকাবাসী জানায়, এভাবেই চলে কলটি। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম