লস অ্যাঞ্জেলেসে বুধবার ২০১৫ সালের পিপলস চয়েস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অভিনেত্রী অ্যালেন পম্পিও। তাঁরে অভিনীত এবিসি চ্যানেলের ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’ এই পুরস্কার পেয়েছে। ছবি: রয়টার্স
২ / ১২
দুর্ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: প্রথম আলো
৩ / ১২
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালে সরাসরি দৃশ্য ধারণের স্কাই টিভি ড্রোনের ওপর ছোঁ মেরে বসে একটি গাঙচিল। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
ভারতের মুম্বাইয়ে বুধবার ল’রিয়াল প্যারিসের নতুন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপি
৬ / ১২
তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা কাল শুক্রবার শুরু হচ্ছে। এতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে দলে দলে টঙ্গীর তুরাগ নদের তীরে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ছবিটি আজকের। ছবি: মনিরুল আলম
৭ / ১২
তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা দুপুরের খাবারের জন্য রান্না করছেন। ছবিটি আজ টঙ্গীর তুরাগ নদের তীর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৮ / ১২
পাহাড়ি জমিতে এবার বাউকুলের ফলন বেশ ভালো হয়েছে। বাউকুলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। প্রতি সপ্তাহে এই বাগান থেকে চার-পাঁচ মণ বাউকুল সংগ্রহ করেন মালিক অমরবালা চাকমা। আর কেজিপ্রতি বিক্রি করেন ৫০-৫৫ টাকায়। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের শকরছড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৯ / ১২
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী। যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ছবিটি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর এয়ারপোর্ট সড়কের নিকুঞ্জ-০২ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১২
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে অবরোধকারীরা রাজধানীর সিটি কলেজের সামনে গাড়ি ভাঙচুর করে। ছবি: সাজিদ হোসেন
১১ / ১২
রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো ২০১৫ উদ্বোধনের পর স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: সাজিদ হোসেন
১২ / ১২
ট্রেনে যাত্রীদের ভিড় দেখে মনে হতে পারে এ যেন ঈদের ছুটিতে বাড়ি ফেরার দৃশ্য। কিন্তু প্রকৃত কারণ অবরোধ। অবরোধে বাস কম চলাচল করলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের চাপও অতিরিক্ত। ছবিটি আজ দুপুরে নতুন স্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল