বার্ষিক টমেটো ছোড়াছুড়ির প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুটির এই হাল। কলম্বিয়ার সুতামারচানে নবম বারের মতো আয়োজন করা হয় ‘টমেটিনা’ নামের এই উৎসবের। ছবি: এএফপি
২ / ১৭
চীনের ইয়াংজি নদীতে ডুবে মারা যাওয়া প্রমোদতরির যাত্রীদের জন্য মোম জ্বেলে প্রার্থনা। ছবিটি রোববারের। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৯৬ জনে পৌঁছেছে। গত সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় ওই প্রমোদতরি। ছবি: রয়টার্স
৩ / ১৭
ছোট-বড় সবাই মেতেছে খেলায়। ছুড়ছে টমেটো। টমেটোর রঙে রঙিন সবাই। কলম্বিয়ার সুতামারচানে নবমবারের মতো আয়োজন করা হয় ‘টমেটিনা’ নামের এই উৎসবের। ছবিটি রোববারের। ছবি: এএফপি
৪ / ১৭
নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে রোববার আমেরিকান থিয়েটার উইংসের ৬৯ তম বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। সেখানে এভাবেই ক্যামেরাবন্দী হন মনিকা লিউনস্কি। ছবি: এএফপি
৫ / ১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোল্ডেন স্টেট ওয়ারিওরস ও ক্লিভল্যান্ড ক্যাবালিয়ারসের মধ্যে হ্যান্ডবল খেলার সময় একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার অকল্যান্ডের ওরাকল অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৭
হাটবাজারে নিয়ে যেতে তৈরি করা হচ্ছে আনারসের স্তূপ। ছবিটি আজ সোমবার সকালে সিলেটের কদমতলী এলাকা থেকে তোলা। সিলেটের পাহাড়ি টিলায় এবার আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে এসব আনারসের চাহিদাও বেশ। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
নতুন ধান ঝাড়তে ব্যস্ত দুই নারী। ছবিটি আজ মানিকগঞ্জের একটি গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৭
বাড়ির ছাদে লাগানো গাছে ফলা আঙুর দেখছেন জয়নব খাতুন। ছবিটি আজ বেলা ১১টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকা থেকে তোলা। পাঁচটি গাছ থকে এবার পাঁচ-ছয় কেজি পাবেন বলে আশা করছেন তিনি। ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৭
কাকডাকা ভোরে খেত থেকে তোলা টাটকা শাক কেনার অপেক্ষায় ব্যবসায়ীরা। পরে এগুলো শহরের বাজারে খুচরাতে বিক্রি হয়। ছবিটি আজ ভোরে বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১৭
রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে আজ বেলা ১১টার দিকে টঙ্গী থেকে মতিঝিলগামী বিআরটিসির দোতলা বাস ফুটপাতে উঠে যায়। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৭
প্রচণ্ড গরমের মধ্যে খেতি মজুরেরা ঢ্যাঁড়শের খেতে আগাছা সাফ করছেন। ছবিটি আজ দুপুরে রংপুর সদরের উত্তম এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ১৭
খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে দুর্ভোগ বাড়িয়েছে। এর মধ্যে ইট বোঝাই একটি ইঞ্জিনচালিত যান আটকে গেলে স্থানীয় লোকজন তা ঠেলে উদ্ধারে সহায়তা করেন। ছবিটি আজ দুপুরে রংপুরের নগরের তামপাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৩ / ১৭
বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউতে অবস্থিত পুরাতন কালেক্টরেট ভবনে আজ সোমবার বরিশাল বিভাগীয় জাদুঘরের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে অতিথিরা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ছবি: সাইয়ান, বরিশাল
১৪ / ১৭
গ্যাস সংকটের কারণে সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও গ্যাস পাচ্ছেন না সিএনজিচালিত গাড়ির চালকেরা। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ কবরস্থান এলাকার সিএনজি গ্যাসের একটি স্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৫ / ১৭
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া এই বাংলাদেশির চোখে-মুখে দেশে ফেরার আনন্দ। ১৫০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ছবিটি মিয়ানমারের রাখাইন প্রদেশের তাংপিও এলাকার বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু এলাকায় থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স
১৬ / ১৭
সানসিল্ক নিবেদিত প্রথম আলোর আয়োজনে নকশা মিলনমেলায় এক খুদে মডেল। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম
১৭ / ১৭
সানসিল্ক নিবেদিত প্রথম আলোর আয়োজনে নকশা মিলনমেলায় এক খুদে মডেল। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম