ব্যাঙ শিকার করেছে এক সারস। একটি কাক চেষ্টা চালাচ্ছে ওতে ভাগ বসানো যায় কি না। ছবিটি মঙ্গলবার ভারতের এলাহাবাদের একটি গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৭
প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে কৃত্রিম ঝরনার নিচে দাঁড়িয়ে শরীর ভিজিয়ে নিচ্ছে শিশুটি। ছবিটি মঙ্গলবার স্পেনের করদোবা থেকে তোলা। দেশটিতে ১ জুলাই থেকে গরম শুরু হয়েছে। ছবি: এএফপি
৩ / ১৭
প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ঝরনার নিচে দাঁড়িয়ে খেলছে শিশুরা। ছবিটি মঙ্গলবার স্পেনের মাদ্রিদে মানজানারেস নদীর তীর থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৭
ভারতের মুম্বাইয়ে নকশাকার প্রতিষ্ঠান ‘আরএস বাই রকি স্টার কালেকশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা বিপাশা বসু। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৫ / ১৭
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বিভিন্ন দাবিতে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: আবদুস সালাম
৬ / ১৭
২০ রমজানের মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) মানববন্ধন করে। ছবি: আবদুস সালাম
৭ / ১৭
একে তো প্রচণ্ড গরম, তার ওপর আবার বিদ্যুৎ নেই। এই হাঁসফাঁস অবস্থায় রাস্তার ওপর চাদর বিছিয়ে ঘুমিয়েছেন দুজন। ছবিটি আজ সকালের। মঙ্গলবার বিকেল থেকে করাচির প্রধান বিদ্যুৎকেন্দ্রে গোলযোগের কারণে বেশির ভাগ এলাকা অন্ধকারে রয়েছে। ছবি: রয়টার্স
৮ / ১৭
বর্ষায় পানিতে ভরা হাওরে মাছ ধরতে নেমেছেন এক জেলে। ছবিটি আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১৭
রেললাইনের স্লিপার ধরে সেতু পার হচ্ছে দুই রাখাল ছেলে। ছবিটি আজ সকালে তোলা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর এলাকায় বগাজান খালের ওপর এই রেল সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে আশপাশের এলাকার মানুষেরা চলাচল করে। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১৭
সিলেটে ঈদ উপলক্ষে বিপণিবিতানগুলো ক্রেতাদের নানা উপহার দেওয়ার আয়োজন করেছে। নির্দিষ্ট অঙ্কের কেনাকাটা করলেই ক্রেতাদের হাতে দেওয়া হচ্ছে বিশেষ কুপন। লটারির মাধ্যমে বিজয়ীরা পাবেন এসব পুরস্কার। ছবিটি আজ সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ১৭
কাজাখস্তানে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ (ডানে)। ছবিটি আজ কাজাখস্তানের আস্তানা থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ১৭
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় আজ দুপুরে ভেজালবিরোধী অভিযান চালায় র্যাব-৩। এ সময় বিস্কুটে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে এইচপি বেকারিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: হাসান রাজা
১৩ / ১৭
উল্টো পথে মোটরসাইকেল চালানোর অভিযোগে এক চালককে চড়-থাপড় মারেন পুলিশের নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল। ছবিটি আজ বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের উকিল পাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৪ / ১৭
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়া শহরে যানবাহনের চাপ বাড়ছে। এতে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ছে মানুষ। ছবিটি আজ দুপুর সোয়া ১২টার দিকে শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ১৭
স্কুল ছুটি। তাই দুই বোন মিলে নিজেদের জুমে ধানের আগাছা পরিষ্কার করছে। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির সদর আলাধনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৬ / ১৭
রংপুরে খাল-বিলের পানিতে মাছ ধরতে মৌসুমি জেলেদের আনাগোনা বেড়েছে। বাঁশের তৈরি ফাঁদ (ডারকি) পেতে মাছ ধরছে একদল মানুষ। ছবিটি বুধবার রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৭
ইউএসএআইডি ও সেভ দ্য চিলড্রেনের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় ‘সেভিং নিউ বর্ন লাইফ’ প্রোগ্রামের আওতায় আজ থেকে নবজাতকের নাড়ির যত্নে ৭.১ শতাংশ ক্লোরোহেক্সাডাইন ব্যবহার কর্মসূচি শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি