ছবিতে আজ (০৮ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর আর্জেন্টিনা হকি দলের খেলোয়াড় লুসিয়ানা আইমারের উল্লাস। ছবিটি রোববার আর্জেন্টিনার মেনদোজা থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৭
টাইফুন হাগুপিটের ভয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে একদল মানুষ। ছবিটি আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৭
শিমের এবার ভালো ফলন হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গ্রামগুলোতে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৭
শীত এসেছে। গ্রামীণ জনপদে চলছে খেজুরগাছ কেটে রস সংগ্রহের কাজ। এই রস দিয়ে পিঠা-পায়েসের পাশাপাশি তৈরি করা হয় পাটালি গুড়। ছবিটি আজ সোমবার শরীয়তপুরের নড়িয়ার পুন্ডেসার গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৭
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বড়দিন সামনে রেখে রোববার স্থানীয় চীনা লোকজনের ‘জয়ফুল প্যারেড চায়না’ শীর্ষক শোভাযাত্রা। ছবি: আইএএনএস

৬ / ১৭
নতুন ছবি ‘প্যাডিংটন’-এর বিশেষ প্রদর্শনীর আগে দুই শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান। ছবিটি আজ সিডনি থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৭
দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারের পতন ঘটানোর শপথ নেবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির নেতা আমানউল্লাহ আমান। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৭
অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে পারারা সৈকতে আটকে পড়া মৃত ছয় স্পার্ম তিমির একটি। ছবিটি আজকের। ছবি: এএফপি

৯ / ১৭
সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী নিহত হ​ওয়ার ঘটনায় আজ সোমবার সকাল থেকে জামাল সুপার মার্কেট থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরের দিকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ১৭
ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজ সোমবার বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৭
ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারের কাছে আজ সোমবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হন। ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। ছবি: প্রথম আলো

১২ / ১৭
ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন হাগুপিট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির তৈরি ঘরবাড়িসহ নানা স্থাপনা। বিধ্বস্ত ঘর থেকে পড়াশোনার জিনিসগুলো সরিয়ে নিচ্ছে দুই বালক। ছবিটি আজ সোমবার দেশটির মধ্যাঞ্চলের বরনগান শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা গতকাল রোববার ওয়াশিংটনে হোয়াইট হাউসের ইস্ট রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ছবি: রয়টার্স

১৪ / ১৭
কেনিয়া-সোমালিয়া সীমান্তে সাদা পোশাকধারী পুলিশের এক নারী সদস্য যাত্রীদের দেহ তল্লাশি করছেন। ছবিটি আজ সোমবার কেনিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ১৭
টাইফুন হাগুপিট আঘাত হানতে পারে ফিলিপাইনের এমন এলাকা থেকে আগেই অধিবাসীদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশুর দল। ছবিটি আজ সোমবার ম্যানিলা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ১৭
পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ সরকারি কর্মচারী (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) সমন্বয় পরিষদ। ছবিটি বেলা ১১টায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৭ / ১৭
জার্মানির রাজধানী বার্লিনে আএসইউ স্পিড স্কেটিং ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়া নারী প্রতিযোগীরা। ছবিটি গত রোববার তোলা। ছবি: এএফপি