ক্র্যানবেরি বলে পরিচিত সুস্বাদু ফলের স্তূপে কাজ করছেন কানাডার কৃষকেরা। রিচমন্ড থেকে তোলা ছবিটি শুক্রবার প্রকাশিত। রিচমন্ডে এই ফল বিপুল পরিমাণে উৎপাদন করা হয়। ছবি: আইএএনএস
২ / ১০
এবারের শীত মৌসুমের পোশাক প্রদর্শন করছেন দুজন মডেল। ছবিটি শুক্রবার ব্রাজিলের সাও পাওলো থেকে তোলা। সেখানে চলছে সাও পাওলো ফ্যাশন উইক। ছবি: এএফপি
৩ / ১০
চীনের ইয়েলো রিভার ওয়েটল্যান্ডের ওপর দিয়ে চলে যাচ্ছে একঝাঁক বুনো রাজহাঁস। ছবিটি উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের পিংলু থেকে তোলা। ছবি: আইএএনএস
৪ / ১০
চীনের সাংহাইয়ে স্কেটিং প্রতিযোগিতায় অনন্য ভঙ্গিমায় পেং চেং (ডানে) ও ঝাং হাও। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি
৫ / ১০
চীনের সাংহাইয়ে স্কেটিং প্রতিযোগিতায় ওয়াং জুয়েহান (বাঁয়ে) ও ওয়াং লির বিশেষ ভঙ্গিমা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি
৬ / ১০
গোয়ালন্দের দৌলতদিয়া-খুলনা মহাসড়কে আজ সকালে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা গতিরোধকের দাবিতে মহাসড়কে টায়ার জ্বেলে অবরোধ করেন। ছবি: এম. রাশেদুল হক, গোয়ালন্দ
৭ / ১০
আপিল বিভাগ রাজধানীর বেইলি রোড এলাকার সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখার পক্ষে রায় দিয়েছেন। এ উপলক্ষে বিদ্যালয়টির ‘রক্ষা কমিটি’ আজ সংবাদ সম্মেলন করে। সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ছবি: জাহিদুল করিম
৮ / ১০
এ বছরের মিস ইন্টারন্যাশনাল কুইন নির্বাচিত হওয়ার পর দুই রানারআপের আদরে সিক্ত ভেনেজুয়েলার ইসাবেলা সান্তিয়াগো (মাঝে)। ছবিটি শুক্রবার থাইল্যান্ডের পাতায়া থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১০
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বহু বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। একসময় এই খেলা ছিল গ্রামীণ বিনোদনের অন্যতম খোরাক। আজ শনিবার উপজেলার পুটিজানা ইউনিয়নে অনুষ্ঠিত হয় এই খেলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ১০
চট্টগ্রামে ট্রাকচালককে ট্রাফিক সার্জেন্ট মারধর করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় সড়কে যানজট লেগে যায়। ছবিটি আজ শনিবার দুপুরে নগরের কর্নেল হাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম