ইতালিতে শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০১৫) থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ভেনিস উৎসব। উৎসবে বাহারি রঙের পোশাক পরে এসেছেন তরুণ-তরুণীরা। ছবিটি শনিবার ভেনিসের সেন্ট মার্কস স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬৭তম ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে মেক্সিকোর চলচ্চিত্র পরিচালক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু (বাঁয়ে) ও তাঁর স্ত্রী মারিয়া এলাদিয়া হ্যাগারমান। ছবিটি শনিবার হিয়াত রিজেন্সি সেঞ্চুরি প্লাজা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৫
ভারতের মুম্বাইয়ে শনিবার একটি প্রচারমূলক অনুষ্ঠানে বলিউড তারকা অভিষেক বচ্চন। ছবি: এএফপি
৪ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে ব্রিটিশ সংগীত তারকা রিতা ওরা। ছবিটি শনিবার বেভারলি হিলস থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৫
কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সুফি ও লোকজসংগীত উৎসবে নাচ পরিবেশন করছেন একজন শিল্পী। ছবিটি শনিবার তোলা। ছবি: আইএএনএস
৬ / ১৫
চলমান সহিংসতা রোধের দাবিতে ‘সবার ওপরে দেশ’ ও ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগান নিয়ে রাজধানীর জিগাতলা মোড়ে মানববন্ধন করে ট্যানারি মালিক ও শ্রমিক সংগঠনগুলো। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
৭ / ১৫
ভারতে একটি সহায়তামূলক অনুষ্ঠানে বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ছবিটি শনিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে গতকাল শনিবার দিবাগত রাতে মারা যান ট্রাকচালকের সহকারী মো. হাসিব। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিন মাসের ছেলে ইসরাফিলকে নিয়ে নিহতের স্ত্রী ইয়াসমিন বিজলীর নির্বাক চেয়ে থাকা ছাড়া যেন আর কিছুই বলার ছিল না। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৫
কুষ্টিয়া জেলা পুলিশের ব্যবহৃত সরকারি গাড়ির চালকদের অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবিটি আজকের তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
১০ / ১৫
হরতাল-অবরোধ ও সারা দেশে নাশকতার প্রতিবাদে আজ দুপুরে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। ছবিটি আজ কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
১১ / ১৫
দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে আজ সারা দেশে এফবিসিসিআইয়ের আহ্বানে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ী-জনতা। ছবিটি মতিঝিল এফবিসিসিআই অফিসের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৫
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের আজ ছিল প্রথম দিন। হরতাল চলাকালে রাজধানীর তোপখানা রোডের চিত্র। ছবিটি আজ বেলা সোয়া দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটওভার ব্রিজ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৫
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পর হচ্ছেন এক বৃদ্ধ। এভাবে রাস্তা পারাপারে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ছবিটি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৫
রাজধানীর ব্যস্ততম পুরানা পল্টন এলাকায় সড়কে পড়ে যায় একটি কাকের ছানা। অন্য কাকের চিৎকার শুনে ছানাটি সড়ক বিভাজনের ওপর তুলে রাখেন এক পথচারী। ছবিটি আজ রোববার তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ১৫
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে সহিংসতার বিরুদ্ধে রাজশাহী নগরের জিরো পয়েন্টে ১৪ দল মানববন্ধন করে। ছবি: শহীদুল ইসলাম