ছবিতে আজ (০৮ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
বয়সটা ষাট পেরোলেও কারও ওপর নির্ভরশীল নন রাবেয়া বেগম। ইট ভেঙে যে টাকা পান, তা দিয়েই চলেন তিনি। ছবিটি রাজশাহী নগরের উপরভদ্রা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২ / ১৭
আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচের একটি মুহুর্ত । ছবি : এএফপি

৩ / ১৭
ঘর সামলানোর পাশাপাশি এখন নারীরা বাইরেও সমানে কাজ করে যাচ্ছেন। অনেকেই করছেন ছোটখাটো ব্যবসা। ছবিটি রোববার রাজশাহী নগরের সাগরপাড়া এলাকা থেকে তোলা হয়। ছবি: শহীদুল ইসলাম

৪ / ১৭
এক মাস বয়সী এক সিংহশাবক রশি নিয়ে খেলছে। ছবিটি গতকাল শনিবার মেক্সিকোর পুয়েবলা রাজ্যের আফ্রিকাম সাফারি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৭
ইন্দোনেশিয়ার মধ্য জাভার কিলাকাপ সমুদ্রসৈকতে ক্রেতার অপেক্ষায় বুদবুদ তৈরির খেলনা বিক্রেতা। ছবি: রয়টার্স

৬ / ১৭
গাছে মুকুল ধরেছিল আগেই। এখন উঁকি দিচ্ছে আমের ছোট ছোট গুটি। ছবিটি আজ রোববার সকালে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা,বগুড়া

৭ / ১৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ওই অভিযান চলে বলে পুলিশ জানায়।

৮ / ১৭
হোলসিম-প্রথম আলো ক্রিকেট কুইজ ড্র অনুষ্ঠানে আয়োজকদের কুপন ওঠাচ্ছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ওই ড্র অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম

৯ / ১৭
ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরের দউজি মন্দিরের পাশের একটি ডোবার পানিতে মিশেছে ‘হুরঙ্গার’ রঙিন পানি। সেই পানিতে খেলা করছে এক শিশু। হোলির পরের দিন ছেলে ও মেয়েদের মধ্যে রঙের একটি খেলা হয়। সেখানে ছেলেরা মেয়েদের রঙের পানিতে চুবিয়ে ধরে আর মেয়েরা ছেলেদের জামা ছিঁড়ে দেয়। এই খেলাটিই স্থানীয়ভাবে হুরঙ্গা নামে পরিচিত। ছবি: রয়টার্স

১০ / ১৭
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে মাইতি নেপাল নামের একটি সংগঠন। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় এই কিশোরীরা। ছবি: রয়টার্স

১১ / ১৭
রাজধানীতে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। গরমে লোডশেডিংয়ে ভরসা হাতপাখা। গ্রীষ্ম সামনে রাজধানীতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ঐতিহ্যবাহী তালপাতার পাখা। ছবির পাখাগুলো আনা হয়েছে নওগাঁ থেকে। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর স্বামীবাগ থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

১২ / ১৭
ছুটি শেষে অভিভাবকের জন্য জন্য স্কুলের বারান্দায় অপেক্ষা দুই শিক্ষার্থীর। চলমান হরতাল-অবরোধে ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া-আসা করতে হচ্ছে শিক্ষার্থীদের। আগের ক্ষতি পুষিয়ে নিতে ক্লাস করতে হয় ছুটির দিনগুলোতেও। ছবিটি আজ রোববার সকালে রাজধানীর বাসাবোর একটি স্কুল থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

১৩ / ১৭
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার চট্টগ্রাম নগরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি হয়। আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ নগরের ডিসি হিল এলাকায় একটি র‍্যালি বের করে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৪ / ১৭
শুকনো মৌসুমে সাঁওতাল আদিবাসীরা শিকারের খোঁজে গ্রামে গ্রামে ঘুড়ে বেড়ায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর এলাকায় কয়েকটি বনবিড়াল নিয়ে বাড়ি ফিরছে কয়েকজন সাঁওতাল অধিবাসী। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ১৭
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম একটি মিছিল বের করে। ছবিটি আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৭
হোলির রেশ কাটেনি আজও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন হোলির রঙে। ছবিটি আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা। ছবি:  আশরাফুল আলম

১৭ / ১৭
মাহমুদউল্লাহ-সৌম্যর জুটি করে যাচ্ছে প্রতি আক্রমণ। ছবি: এএফপি