ছবিতে আজ ( ০৮ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ ভোট গণনার সময় নিজের নির্বাচনী এলাকা উইটনির একটি কেন্দ্রে গেলে সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানান। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

২ / ২০
স্বাক্ষর শিকারিদের পাল্লায় পড়েছেন হলিউড তারকা শার্লিজ থেরন। ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে গেলে ভক্তরা এভাবে ঘিরে ধরে তাঁকে। ছবিটি বৃহস্পতিবার হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২০
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো নগরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশপথে বসে থাকা এক ব্যক্তির পা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২০
যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা মিলিব্যান্ড ও তাঁর স্ত্রী জাস্টিন এসেছেন ডনকাস্টারের একটি ভোট গণনা কেন্দ্রে। ছবি: রয়টার্স

৫ / ২০
লস অ্যাঞ্জেলেসে পুলিশের হাতে গৃহহীন এক নিরস্ত্র ব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদের এই বিক্ষোভ। ছবিটি বৃহস্পতিবার ভেনিচ বিচ এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২০
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ছবিটি বৃহস্পতিবার শেফিল্ড এলাকার একটি কেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২০
মুন্সিগঞ্জের শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে ধান কেটে হাসিমুখে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২০
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছের ডালে বসে আছে হলুদ পাখি। ছবি: ফোকাস বাংলা

৯ / ২০
আগামী অর্থবছরের বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬টি খাতে বিশেষ বরাদ্দের দাবিতে আজ পতাকা র‍্যালি করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ছবিটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১০ / ২০
সুন্দরবনের ​জীববৈচিত্র্য রক্ষায় বনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠন। সম্প্রতি সুন্দরবনের ভেতর মরা​ ভোলা নদীর ডুবোচরে আটকা পড়ে আংশিক ডুবে যায় সারবোঝাই একটি কার্গো। গত ডিসেম্বরে ডুবে ফার্নেস তেলবাহী একটি কার্গো। ছবি: সাজিদ হোসেন

১১ / ২০
হাঁপ ধরা গরমে গলা শুকিয়ে কাঠ। তাই ডাবের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ। ছবিটি আজ শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২০
চট্টগ্রামে কর্ণফুলী নদীর উত্তর পারে গলদা চিংড়ির পোনা ধরা চলছে। প্রতিদিন জোয়ার শেষে এখানে গলদার পোনা ধরার উৎসব চলে। এভাবে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

১৩ / ২০
বাঁশ-বেতের তৈরি দোলনায় শিশুকে ঘুম পাড়াচ্ছেন এক আদিবাসী মা। ছবিটি আজ শুক্রবার রাঙামাটি শহরতলির উলুছড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৪ / ২০
রংপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা শোভাযাত্রায় অংশ নেয়। ছবিটি নগরের পাবলিক লাইব্রেরির সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ২০
কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি চত্বরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীরা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রতিনিধি

১৬ / ২০
পেরুর জঙ্গলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (মধ্যে) ও পেরুর প্রেসিডেন্ট ওলান্টা হুমালা (সাদা শার্ট পরিহিত)। বিশ্ব ব্যাক ও আইএমএফের বার্ষিক সভার প্রস্তুতি দেখতে দুই দিনের পেরু সফরে গেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। ছবিটি গতকালের তোলা। ছবি: রয়টার্স।

১৭ / ২০
জার্মানির ফ্রাঙ্কফুর্টের ৩০ কিলোমিটার দক্ষিণের হানাও শহরের একটি কিন্ডারগার্টেনে খেলছে একটি শিশু। উচ্চ বেতন এবং ভালো কর্মপরিবেশের দাবিতে জার্মানির সরকারি কিন্ডারগার্টেনের তত্ত্বাবধায়কেরা ধর্মঘট পালন করছেন। তবে এ কিন্ডারগার্টেনটি বেসরকারিভাবে পরিচালিত তাই এই এখানে কোনো ধর্মঘট চলছে না। ছবি: রয়টার্স।

১৮ / ২০
১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা যুদ্ধের ৭০ তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাশিয়ার চলা বিজয়োৎসবে যোগ দিতে আজ রাশিয়ার মস্কোর ভেনকোবো-২ বিমানবন্দরে পৌঁছেছে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি: রয়টার্স

১৯ / ২০
এভাবেই বর্ণিল সাজে সাজানো হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের মঞ্চ। ছবি: জাহিদুল করিম

২০ / ২০
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোভা পাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের বিশাল ব্যানার। ছবি: জাহিদুল করিম