ছবিতে আজ (০৮ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
নিউইয়র্কের ইয়াগাল অ্যাজরাউয়েল ফ্যাশন শোতে যোগ দেওয়া তিন মডেল। ছবিটি রোববার নিউইয়র্ক সিটি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে (বাঁ থেকে) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নকশাকার ও অভিনেতা ওয়ারিশ আহলুওয়ালিয়া, মার্কিন সংগীতশিল্পী সোফি অস্টার ও নকশাকার কেট ফলি। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৩ / ১৪
কানাডায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘ব্রেকআপ বাডিস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে (বাঁ থেকে) চীনা অভিনেত্রী ঝাউ দংগিয়াও, চলচ্চিত্র পরিচালক নিং হাও ও অভিনেত্রী মা সু। ছবিটি রোববার প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৪
কানাডায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘দ্য ইকুয়ালাইজার’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী ও সংগীত তারকা হ্যালি বেনেট। ছবিটি রোববার রয় টমসন হল থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস কাউবয়েস ও সান ফ্রান্সিসকো ৪৯ইআরএসের মধ্যে রাগবি খেলা চলার সময় একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি এটিঅ্যান্ডটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৪
প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তি উপলক্ষে ফরাসি সেনাদের পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় মানুষ। প্রায় ৬০০ ট্যাক্সি ও কিছু বাস নিয়ে এই শোভাযাত্রায় আয়োজন করা হয়। ছবিটি রোববার প্যারিস থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৪
রংপুরে সোমবার সকাল থেকে চলছে পরিবহন ধর্মঘট। মহাসড়কে যানবাহন না পেয়ে ভ্যানে করে পীরগঞ্জ থেকে রংপুর মেডিকেলে রোগী নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবিটি দুপুর ১২টার দিকে মহাসড়কের দর্শনা মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ১৪
ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুমের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজধানীর নন্দীপাড়ার কাঁঠালতলা এলাকায় মানববন্ধন। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৪
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের র‌্যালি। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৪
রাজশাহীর তানোর উপজেলায় ধানের পাতামরা রোগ দেখা দিয়েছে। নিজের খেতে মরে যাওয়া পাতা দেখছেন কৃষক আজহার আলী। ছবিটি কাশিমবাজার এলাকার ভদ্রখন্দ থেকে সোমবার সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ১৪
পোকা দমনের জন্য পুঁতে রাখা বাঁশের কঞ্চিতে চার শালিক। ছবিটি গতকাল রোববার বগুড়া সারিয়াকান্দির দেবডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমদের ওপর হামলাকারীর শাস্তির দাবিতে মৌন মিছিল। সোমবার ক্যাম্পাসে সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৪
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইউনেসকোর সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার স্টল পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৪
নরসিংদীর রায়পুরার ডৌকারচর ইউনিয়নের পিবিনগরে কৃষিজমিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান থেকে খসে পড়ে জ্বালানি ট্যাংকার। ছবিটি বেলা দুইটায় তোলা। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী