ছবিতে আজ (০৯ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
৩০০ তম গোলের ম্যাচে বিশেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো । ছবি: এএফপি

২ / ১৯
নিজের প্রথম গোলটির মুহূর্তে লুইস সুয়ারেজ। ছবি: এএফপি

৩ / ১৯
জ্যামাইকায় পৌঁছে বুধবার রাজধানী কিংস্টনের বব মার্লি জাদুঘর পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাদুঘরের বাইরে সতর্ক পাহারায় পুলিশ।  ছবি: রয়টার্স

৪ / ১৯
ইয়েমেনের রাজধানী সানায় বুধবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে থাকা এক ব্যক্তি চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন। হুতিপন্থী টিভি চ্যানেল আল-মাসিরার পাশে হুতি যোদ্ধাদের একটি কার্যালয়ে বিমান হামলা চালানো হয়। ছবি: রয়টার্স

৫ / ১৯
জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো বুধবার ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: রয়টার্স

৬ / ১৯
রোদ পোহাচ্ছে কচ্ছপ। ছবিটি বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস এলাকার একটি পুকুর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৯
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে পালন করেন। ছবি: হাসান রাজা

৮ / ১৯
প্রচণ্ড গরমে এক রিকশাচালক পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন। ছবিটি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আজ বৃহস্পতিবার তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ১৯
‘কিশোর আলো’র বিশেষ জরিপের পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে। পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথি, ‘কিশোর আলো’র সম্পাদক ও অন্য সদস্যরা। ছবি: মনিরুল আলম

১০ / ১৯
বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এস৬’। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্যামসাংয়ের সদর দপ্তরে ‘গ্যালাক্সি এস৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ নতুন এই ফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: এএফপি

১১ / ১৯
পটুয়াখালীর আবদুস সালামের স্ত্রী আসমা বেগম তিন সন্তান নিয়ে গতকাল রাতে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। সোনার তরী পরিবহন নামের বাসটি রাতেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আসমা। আহত হয় শিশুকন্যা। আজ সকালে আবদুস সালাম এসে দুই সন্তানকে উদ্ধার করেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ১৯
কয়েক দিন পর পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট নগরের বিপণিবিতানগুলোতেও চলছে বৈশাখী পোশাকের কেনাকাটা। ছবিটি আজ সিলেট নগরের জিন্দাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৯
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৬তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস (আইফা) অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বলিউড তারকা বিপাসা বসু (ডান থেকে দ্বিতীয়) ও অনিল কাপুর। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১৪ / ১৯
নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে হেলিকপ্টার। ছবিটি আজ সকালে বগুড়ার শহরতলির পালশা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস আজ রাজধানীর গুলবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকায় গতকাল রাতে দুর্ঘটনায় পড়ে সোনার তরী পরিবহনের একটি বাস। এতে প্রাণ হারায় ২৫ জন। বাসটি ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল। ছবি: ফোকাস বাংলা

১৭ / ১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. সাঈদ খোকন আজ ধোলাইরপাড়-জুরাইন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবি: ফোকাস বাংলা

১৮ / ১৯
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের পক্ষে আজ নগরের হালিশহর এলাকায় প্রচারণা চালান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ছবি: ফোকাস বাংলা

১৯ / ১৯
আর্মেনিয়া সফরে আছেন মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান (ডানে) ও কোল কার্দাশিয়ান। আর্মেনিয়ার গণহত্যার শতবর্ষপূর্তি উপলক্ষে পাওয়া আমন্ত্রণে দেশটিতে সফর করছেন তাঁরা দুবোন। ছবি: রয়টার্স