ছবিতে আজ (০৯ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
ফ্রান্সের প্যারিসে কোরিওগ্রাফার ফিলিপ দেকাফলের ‘কনট্যাক্ট’ নাটকের একটি দৃশ্যে নৃত্যশিল্পীরা। ছবিটি বৃহস্পতিবার থিয়েটার ন্যাশনাল দে শাইলট থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৭
সান্ধ্য পোশাকে ছবির তোলার ভঙ্গিমায় দাঁড়িয়েছেন ‘মিস মেক্সিকো ২০১৪’ হোসেলিন এ গার্সিগলিয়া। ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে এখন তিনি ফ্লোরিডায় রয়েছেন। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৩ / ১৭
ভারতের মুম্বাইয়ে বৃহস্পতিবার একটি প্রচার অনুষ্ঠানে বলিউড তারকা শিল্পা শেঠি। ছবি: এএফপি

৪ / ১৭
ঘর নেই বলে যেখানে রাত সেখানেই কাত। ছবিটি বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোর একটি সড়ক থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৭
জাপানের চিবা এলাকায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘টোকিও অটো স্যালন’ শীর্ষক গাড়ির প্রদর্শনী। প্রদর্শনীতে সুজুকির আল্টো টারবো আরএস মডেলের এই গাড়িটি প্রদর্শন করা হয়। প্রায় ৮৮০টি ভিন্ন মডেলের গাড়ি এখানে প্রদর্শন করা হবে। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

৬ / ১৭
হাইতির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করে রাখে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। পরে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবিটি বৃহস্পতিবার পোর্ট-অ-প্রিন্স থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৭
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘তেভার’ ছবিটির প্রচার অনুষ্ঠানে বলিউড তারকা অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহা। বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

৮ / ১৭
ভারতের মুম্বাইয়ে একটি প্রচার অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী মন্দিরা বেদি। ছবিটি বৃহস্পতিবার তোলা। এএফপি

৯ / ১৭
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে আজ শুক্রবার সকালে শরীয়তপুরে শুরু হয়েছে গণিত উৎসব। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এবারের উৎসবের আয়োজনে আছে গণিত অলিম্পিয়াড কমিটি। সকালে শরীয়তপুরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তুলেছেন আলীমুজ্জামান রনী।

১০ / ১৭
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বাড়ি কেনা ও ফিনিক্সে সেন্ট্রাল হাইস্কুলের পুনঃ অর্থায়ন বিষয়ে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি বৃহস্পতিবার ফিনিক্স থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৭
টানা অবরোধে গাড়ি চলাচল কম থাকায় কাউন্টারের সামনে অপেক্ষমাণ দূরপাল্লার যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী শহরের শিরোইল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১২ / ১৭
সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৭
পিঠা উৎসবে ভাপা পিঠা খাচ্ছে নৃত্যশিল্পীরা। সিলেটের মীরের ময়দান এলাকায় শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘শ্রুতি সিলেট’-এর উদ্যোগে এ উৎসব হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৭
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে বাস চলছে কম। তাই অপেক্ষাকৃত কম ঝুঁকি নিয়ে ট্রেনে গন্তব্যে পৌঁছাতেই ভিড় করেছেন অনেকেই। ছবিটি বগুড়া রেলওয়ে স্টেশন থকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ১৭
শুক্রবার ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে দর্শনার্থীদের সমাগম। ছবিটি বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৭
আকাশে ঘুড়ির মেলা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে পদ্মার তীরে ‘বনের বাঘ থাকুক বনে, ঘুড়ি উড়ুক নীল গগনে’ স্লোগানে শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে জাতীয় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ১৭
প্যারিসের পূর্বাঞ্চলে ইহুদিদের সুপার মার্কেটে কয়েকজনকে জিম্মি করে রেখেছে দুর্বৃত্তরা। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। এ সময় মোটরসাইকেলে করে দুই তরুণ ওই এলাকায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের থামতে বলে। তাঁরা না থামলে পুলিশ বন্দুকের মুখে তাঁদের রাস্তায় ফেলে চেপে ধরে। ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার নারী পুলিশ কর্মকর্তাকে যে সন্ত্রাসী গুলি করে হত্যা করেছিল, সে আজ কোশের নামের ওই সুপার মার্কেটে কয়েকজনকে জিম্মি করে রেখেছে।  ছবি: রয়টার্স