ছবিতে আজ (০৯ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
দক্ষিণ কোরিয়ার সিউলে মার্স ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মুখবন্ধনী লাগিয়েছে শিশুরা। ছবিটি আজ সকালে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২২
‘ইনসাইড আউট’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে ছবির দুই চরিত্র স্যাডনেস ও জয়ের সঙ্গে অভিনেত্রী অ্যামি পোয়েলার। ছবিটি সোমবার হলিউডের এল ক্যাপ্টেন থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২২
নিউইয়র্কে সূর্যাস্তের সময় নীড়ে ফিরছে পাখি। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

৪ / ২২
ভারতের হায়দরাবাদে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগ প্রতিরোধে বিশেষ ধরনের ওষুধ খাওয়ানো হচ্ছে। মাছ দিয়ে বিশেষভাবে এ ওষুধ তৈরি হয়। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

৫ / ২২
নতুন ধান ঘরে তোলার আয়োজনে ব্যস্ত । ছবিটি আজ মঙ্গলবার ডেমরা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২২
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আজ আটক করা জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে হাজির করা হয়। সামনে রাখা হয়েছে উদ্ধার করা জাল টাকা ও ব্যবহৃত সরঞ্জাম। ছবি: হাসান রাজা

৭ / ২২
৯ জুন কালো দিবস পালনের ডাক দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

৮ / ২২
কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে আজ সকালে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২১৬ জন নবীন সদস্যের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রতিনিধি

৯ / ২২
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর এক মাস পেরিয়ে গেছে। এখনো ঝুলছে দড়িতে লাগানো পোস্টার। ছবিটি আজ রাজধানীর সাত মসজিদ সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২২
হাইকোর্টের আদেশ অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমেই রাজধানীর হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজ উচ্চমাধ্যমিকের ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এই আদেশের পর আজ মঙ্গলবার নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। ভর্তির পদ্ধতি সম্পর্কে জানতে দেয়ালে সাঁটানো বিজ্ঞপ্তি দেখছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

১১ / ২২
গ্রীষ্মের কাকডাকা দুপুরে বাজার ক্রেতাশূন্য। তাই এই ফাঁকে ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে নিচ্ছেন কয়েকজন কুলি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২২
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবত স্টেডিয়ামকে আন্তর্জাতিক ​ভেন্যু করার দাবিতে বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড়েরা নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৩ / ২২
অবৈধ রিকশা নিয়ন্ত্রণ না করায় যানজটে অতিষ্ঠ বগুড়া শহরবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত লেগেই থাকে ভয়াবহ যানজট। ছবিটি আজ (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২২
ক্লিক ১৫ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ গারুহারায় গ্রামে পাড় ভাঙছে দুধকুমার নদের। ওই গ্রাম দুটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বাস। এরই মধ্যে অনেকেরই জমি চলে গিয়েছে নদীতে। ফলে নিজের এক টুকরো জমি হারানো এসব মানুষ জরুরি ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। ছবি: সফি খান

১৫ / ২২
প্রচণ্ড রোদে অতিষ্ঠ জনজীবন। তাই একটু ঠান্ডার আশায় গাছের নিচে ঘুমিয়ে পড়েন এক রিকশাচালক। বালিশ বানিয়েছেন রিকশার আসনটিকে। ছবিটি ৯ জুন কুষ্টিয়া জেলা প্রশাসনের কালেক্টর চত্বরে শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১৬ / ২২
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবসমাবেশ করে। ছবি: মনিরুল আলম

১৭ / ২২
‘দেশ ও জনগণের স্বার্থবিরোধী চুক্তি করা চলবে না’—এই স্লোগান সামনে রেখে আজ মঙ্গলবার গণতান্ত্রিক বাম মোর্চা জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে। ছবি: মনিরুল আলম

১৮ / ২২
সমাবেশে বাধা, গ্রেপ্তার এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, নয়া গণতান্ত্রিক গণমঞ্চ এবং জাতীয় ফ্রন্ট সমাবেশ করে। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
সিলেট নগরের চৌহাট্টা-নয়াসড়ক-হাওয়াপাড়া এলাকার ব্যস্ততম সড়ক। প্রায় ১৫ দিন আগে স্ল্যাব ভেঙে হাওয়াপাড়া রাস্তার মুখে গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই হচ্ছে দুর্ঘটনা। এলাকাবাসীর উদ্যোগে বাঁশের খুঁটি দিয়েছে এলাকাবাসী। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ২২
প্রথম আলো’র উদ্যোগে আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আন্তর্জাতিক আর্কাইভ দিবস ২০১৫ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা। ছবি: জাহিদুল করিম

২১ / ২২
চট্টগ্রাম নগরজুড়ে চলছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট। তাই পানির অপেক্ষায় বিভিন্ন স্থানে দেখা যায় খালি কলসির দীর্ঘ সারি দিয়ে পানির জন্য অনেকেই বসে আছে। ছবিটি নগরের আমবাগান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২২ / ২২
প্রশাসনের নাকের ডগায় ভূমিদস্যুরা অবৈধভাবে তুরাগ নদ ভরাট করেই চলেছে। দিনের বেলায় বালি দিয়ে ভরাটের কাজ চললেও এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। ছবিটি মঙ্গলবার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম