ছবিতে আজ (০৯ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাত থাকতেই শুরু হয়েছে টিকিট যুদ্ধের প্রস্তুতি। কাউন্টারের সামনে এভাবেই ঘুমিয়েছেন টিকিট প্রত্যাশীরা। ছবি: আবদুস সালাম

২ / ২২
জার্মানির বার্লিনে চলছে বসন্ত ও গ্রীষ্মকালীন ফ্যাশন সপ্তাহ। সেখানে চুলকে আকর্ষণীয় সাজে সাজিয়েছেন এক মডেল। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৩ / ২২
পেছনের বাড়িটি ইসরায়েলের শেল হামলায় বিধ্বস্ত। গাজায় একের পর এক ইসরায়েলের হামলা চলেছে। সেখানকার শিশুরা এখনো সেই ভয় কাটিয়ে উঠতে পারেনি। মানসিকভাবে শিশুদের অনেকেই অসুস্থ। তাদের একটু আনন্দ দিয়ে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৪ / ২২
জার্মানিতে আয়োজিত বার্লিন ফ্যাশন উইকের রানওয়েতে নকশাকার গুইদো মারিয়ার নকশা করা পোশাকে একজন মডেল। ছবিটি বুধবার বার্লিন থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২২
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির পর সূর্যাস্তের এই অপরূপ ছবিটি বুধবার ভারতের হিমাচল প্রদেশের সিমলা থেকে তোলা। ছবি: আইএএনএস

৬ / ২২
চট্টগ্রামে আজ ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধ সড়কের ম্যানহোলে পড়ে এভাবেই ভোগান্তিতে পড়েন অনেকেই। ছবিটি আজ সকালে নগরের চকবাজারের কাঁচাবাজার এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৭ / ২২
ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টির ভেতর ছাতা নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ নয়াদিল্লির রাজপথ থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২২
নিজে ভিজে এভাবেই বৃষ্টি থেকে শিশুকে বাঁচাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি রাজধানীর একটি রাস্তা থেকে আজ বৃহস্পতিবার তোলা। ছবি: প্রথম আলো

৯ / ২২
সিলেটের বিভিন্ন এলাকায় আমন ধানের আবাদ শুরু হয়েছে। চারা রোপণের জন্য হালচাষে ব্যস্ত কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের সুরমা উপজেলার খালেরমুখ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২২
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ। ঈদকে সামনে রেখে ভাঙা সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা সড়ক মেরামত করছে। ছবিটি আজ বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২২
বাঁশ দিয়ে বানানো পাখির খাঁচা বিক্রির জন্য আজ বৃহস্পতিবার সিলেট নগরের কিনব্রিজ এলাকায় এনেছেন বশির মিয়া। একেকটি খাঁচা বিক্রি তিনি ১০০ টাকা করে বিক্রি করছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২২
পারিবারিক সহিংসতা আইন ২০১০ এর প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সাহাদাত পারভেজ

১৩ / ২২
আমন ধানের বীজ বোনার সময় চলে যাচ্ছে। তাই এই বৃষ্টির মধ্যেই খেত তৈরির কাজ শেষে বাড়ি ফিরছেন এক আদিবাসী কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২২
ঈদের দিন ঘনিয়ে আসছে। বগুড়া শহরে ঈদ বাজারে দিন দিন বাড়ছে ক্রেতা সমাগম। তাই পাল্লা দিয়ে বাড়ছে যানজট। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২২
খাবারে ভেজাল দেওয়া বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথায় শিশু কিশোর মেলা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২২
আজ সারা দিন বৃষ্টি। ফুটপাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এভাবেই ভিক্ষা করছেন পঙ্গু রাসেল। ছবিটি বৃহস্পতিবার গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২২
বৃহস্পতিবার সারা দিনই ঢাকায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেও থেমে নেই জনজীবন। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২২
বৃহস্পতিবার সারা দিনই রাজধানীতে বৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২২
কয়েক দিন ধরে একটু একটু করে কাত হতে হতে বৃহস্পতিবার লঞ্চটি এভাবেই উল্টে পড়ে। ছবিটি কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

২০ / ২২
ঈদ উপলক্ষে কাতান শাড়ির কদর বেড়েছে বলে জানিয়েছেন শাড়ি ব্যবসায়ীরা। বাজারে পাওয়া যাচ্ছে হায়দারাবাদ কাতান, গাদওয়াল কাতান, বেনারসি কাতান, কাঞ্জিপুরমসহ ইত্যাদি কাতান শাড়ি। ছবিটি: বৃহস্পতিবার বিকেলে মিরপুরের বেনারসি পল্লি থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

২১ / ২২
আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

২২ / ২২
বৃহস্পতিবার দপ্তর হারানোর ২ ঘণ্টা পর আওয়ামী যুবলীগের ইফতার ও দোয়া মাহফিলে যান সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে যাওয়ার সময় ঘিরে ধরেন সাংবাদিকেরা। দপ্তর হারানো নিয়ে নানা প্রশ্ন করা হলেও সৈয়দ আশরাফ কিছু না বলেই সেখান থেকে চলে যান। ছবি: প্রথম আলো