ছবিতে আজ (০৯ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
স্ত্রী কেট মিডলটনকে কী দেখাচ্ছেন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম? ছবিটি সোমবার নিউইয়র্ক সিটির বারক্লেস সেন্টার থেকে তোলা। সেখানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুটি বাস্কেটবল দল ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ও দ্য ব্রুকলিন নেটসের খেলা দেখেন তাঁরা। ছবি: এএফপি

২ / ২৬
টাইফুন হাগুপিটের আঘাতে বিধ্বস্ত ঘরের ভাঙা একটি অংশে শিশুকে নিয়ে বসে আছেন এক অসহায় মা। ছবিটি আজ ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশ থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৬
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পরে ফেরি চলাচল শুরু হয়েছে। তাই দুই পাড়ে লেগেছে যানজট। ছবি: এম রাশেদুল হক

৪ / ২৬
শীত বাড়ছে। তাই গরম কাপড়ের ক্রেতাও বেড়ে গেছে। ছবিটি আজ রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৬
ধান শুকানোর পর বস্তায় ভরা হচ্ছে। ছবিটি আজ লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ারবেড়ী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৬
বিজয়ের মাসে জাতীয় পতাকার প্রতি আলাদা একটা টান থাকে সবার। এ সময় পতাকা বিক্রিও হয় বেশ। ছবিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৬
প্রথম দর্শনে মনে হবে আঁজলা ভরা ছোট পাথর। আসলে এগুলো অমসৃণ হীরার টুকরো। ৫ ডিসেম্বর ভারতের সুরাট থেকে তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৮ / ২৬
টাইফুন হাগুপিট চলে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তাই শিশুটির হি-হি হাসি। ছবিটি আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৬
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ মঙ্গলবার সকালে পন্ডস-নকশা বিয়ে উৎসব উদ্বোধন করেন মডেল আজরা ও তাঁর স্বামী সাজিদ খান, মডেল সুজানা ও সংগীত শিল্পী হৃদয় খান। তাঁদের বরণ করে নেন সংগীত শিল্পী কণা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৬
সেলফি তুলছেন সংগীত শিল্পী হৃদয় খান। ছবি: জাহিদুল করিম

১১ / ২৬
উৎসবে এসেছেন মডেল আজরা ও তাঁর স্বামী সাজিদ খান

১২ / ২৬
উৎসবের একফাঁকে মডেল সুজানা ও তাঁর স্বামী সংগীত শিল্পী হৃদয় খান। ছবি: জাহিদুল করিম

১৩ / ২৬
মাঠজুড়ে সরিষা ফুল। মধু সংগ্রহ করতে মৌসুমি মধুচাষিরা ব্যস্ত। মাঠজুড়ে মৌমাছির বাক্স বসানো হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামের মাঠ থেকে ছবিটি তোলা। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ

১৪ / ২৬
শীতের সকালে ছোট্ট মেয়েকে নিয়ে হাওরে কাজ করতে গিয়েছিলেন হানিফ মিয়া। মেয়ের আবদার—হাওরে ফোটা লাল শাপলা তুলে দিতে হবে। কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়েকে খুশি করতে হাতভরে শাপলা তুলেছেন বাবা। আজ মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২৬
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৬
বগুড়ায় শিমের ফলন বেশি। খেত থেকে শিম তুলতে ব্যস্ত দুই নারী। আজ মঙ্গলবার সকালে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৫০০ শয্যা করা হলেও সেবার মান বাড়েনি। এখনো রোগীকে বাইরের ক্লিনিকগুলো থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আনতে হয়। এক রোগীকে এ কাজে বাইরে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ২৬
আমন ধান মাড়াই শেষে কুলায় ভরে বাতাসে উড়িয়ে আবর্জনা পরিষ্কার করছেন দুই নারী। ছবিটি গতকাল সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২৬
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান করে সচেতন নাগরিক কমিটি। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৪ বিতরণ করেন। পরে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বছরের বেগম রোকেয়া পদকজয়ী দুজন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৬
রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী এলাকায় জেলেরা সকালে মাছ নিয়ে আসেন বিক্রির জন্য। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৬
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ সিলেট নগরে দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা করে সচেতন নাগরিক কমিটি। এরপর তারা দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করে। ছবি: আনিস মাহমুদ,সিলেট

২৪ / ২৬
গত কয়েক দিনের মতো কুয়াশার কারণে গতকাল রাত থেকে আজ সকাল পৌনে ১০টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। আজ সকাল ১০টায় দৌলতদিয়া থেকে ছবিটি তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

২৫ / ২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন ২৮ ডিসেম্বর। ১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আর মনোনয়নপত্র দাখিলের তারিখ আগামীকাল। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল (প্রথম মোটরসাইকেলে চালকের পেছনে বসা) নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে আজ মোটার শোভাযাত্রা করে প্রচার চালাচ্ছেন। ছবিটি আজ দুপুরে তুলেছেন  এনামুল হক

২৬ / ২৬
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি তৌহিদী জনতার ব্যানারে মিছিলকারীরা নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাঙচুর চালায়। পরে প্রায় তিন কোটি টাকা ব্যয় করে নতুন করে শহীদ মিনার নির্মাণ করা হয়। আগামীকাল এর উদ্বোধন। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ১০০ ফুট চওড়াবিশিষ্ট ভূমির ওপর ৪৫ ফুট উচ্চতাবিশিষ্ট শহীদ স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে উপলক্ষ করে নকশাটি তৈরি করা হয়েছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট