‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসেবে গতকাল শনিবার বারানসিতে গঙ্গা নদীর তীরে পরিচ্ছন্নকাজে কোদাল হাতে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: আইএএনএস
২ / ৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কি লারগো সেতুর ওপর দিয়ে দৌড়াচ্ছেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীরা। শনিবার অনুষ্ঠিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৭৭১ জন প্রতিযোগী অংশ নেন। ছবি:রয়টার্স
৩ / ৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন তারকা জন ক্রাসিনস্কি ও অভিনেত্রী এমিলি ব্লান্ট। ছবিটি শুক্রবার হলিউডের দ্য রে ডলবি বলরুম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ৭
ভারতে মুক্তির প্রতীক্ষিত কিল দিল ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা (বাঁ থেকে) রনভীর সিং, আলী জাফর ও পরিণীতি চোপড়া। ছবিটি শনিবার মুম্বাই থেকে তোলা। ছবি: আইএএনএস
৫ / ৭
প্রতিবছর কার্তিক মাসের মাঝামাঝি কুমিল্লার ঈশ্বরপাঠশালায় আয়োজন করা হয় ‘রাখের উৎসব’। এতে হিন্দুধর্মাবলম্বীরা দেশ ও জাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও রোগ মুক্তি কামনা করেন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ৭
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে গাছিরা খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার টেকুরগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ৭
এখন আর গ্রামেগঞ্জে হেঁটে হেঁটে আগের মতো বেড়ান না নরসুন্দরেরা। তবে ক্ষুর-কাঁচি নিয়ে ফরিদপুর সদরের খলিলপুরের হাটে নরসুন্দরেরা ইট পেতে বসেছেন। চুল কাটতে ১৫ টাকা ও সেভ করতে ১০ টাকা নিচ্ছেন তাঁরা। প্রতিদিন আয় প্রায় ২০০ টাকা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর