লস অ্যাঞ্জেলেসে রোববার ৫৭তম বার্ষিক গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গাইছেন সংগীত তারকা ম্যাডোনা। ছবি: রয়টার্স
২ / ১১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার ৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে সংগীত তারকা টেলর সুইফট। ছবিটি লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১১
হরতাল-অবরোধ উপেক্ষা করে ঘর থেকে বাইরে বেরিয়েছে রংপুরবাসী। রিকশা, অটোরিকশা ও পথচারীর ভিড়ে সড়কে লেগে গেছে যানজট। ছবিটি আজ সকালে নগরের মতি প্লাজার সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৪ / ১১
পেট্রলবোমা, সন্ত্রাস, মানব হত্যা ও হরতাল দিয়ে এসএসসি পরীক্ষাসহ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রতীকী অনশন করেন শিক্ষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা
৫ / ১১
পানি শুকিয়ে এখন হাঁটুজল করতোয়া নদীতে। এই সুযোগে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। মাছ বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে সংসার। ছবিটি আজ দুপুরে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৬ / ১১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আজ প্রতিবাদ বিক্ষোভ করেন শ্রমিক লীগের নেতা–কর্মীরা। তাঁরা আজ গুলশান কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে শ্রমিক লীগের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। ছবি: মনিরুল আলম
৭ / ১১
খেত ভরা ফুল নিয়ে বিপাকে পড়েছেন কুমিল্লার বিবির বাজার এলাকার চাষি জাকির হোসেন। তিনি জানান, প্রতিবছর ভালোবাসা দিবসের দুসপ্তাহ আগেই খেতের ফুল বিক্রি হয়ে যায়। কিন্তু এবার টানা অবরোধ-হরতালের কারণে পাইকাররা না আসায় বিপাকে পড়েছেন তিনি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৮ / ১১
আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধের দাবিতে আজ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনের সড়কে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি: মনিরুল আলম
৯ / ১১
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামীকাল মঙ্গলবার শেষ হচ্ছে। আজ শেষ সময়ে অনেকে আসেন মেলায়। ছবি: ফোকাস বাংলা
১০ / ১১
নয়া পল্টনে বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ অবস্থায় আছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ের নিচতলার করিডোরে পড়ে আছে ধুলার স্তূপ। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১১
রাজধানীর গুলিস্তানে ফুটপাতের জুতা বিক্রি করেন বাবলু। আগে দৈনিক উপার্জন হতো কমপক্ষে এক হাজার টাকা। হরতাল-অবরোধে তাঁর উপার্জন ৩০০-৪০০ টাকায় নেমে এসেছে। টানা হরতাল-অবরোধে বিপাকে পড়েছেন তাঁর মতো স্বল্প আয়ের মানুষেরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম