ছবিতে আজ (০৯ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেলারুশের রাজধানী মিনস্কের একটি চিড়িয়াখানায় রোববার ডলফিনের খেলা। ছবি: রয়টার্স

২ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার বেলারুশের রাজধানী মিনস্কে ফানুস ওড়ানো হয়। ছবি: রয়টার্স

৩ / ২২
পাকিস্তানের করাচিতে গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন একদল নৃত্যশিল্পী। তেহরিক-ই-নিশান নামের নারী উন্নয়নবিষয়ক একটি সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: রয়টার্স

৪ / ২২
গ্রিসের রাজধানী এথেন্সের শহরতলি ফালিরো এলাকার সমুদ্রসৈকতে রোববার ভোরে শরীর চর্চা করার সময় এক ব্যক্তি এভাবে ক্যামেরাবন্দী হন। ছবি: রয়টার্স

৫ / ২২
প্ল্যাকার্ড নিয়ে রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সেলমায় এডমান্ড পিটাস সেতুর ওপর মিছিলে অংশ নেন এক ব্যক্তি। ৫০ বছর আগে ১৯৬৫ সালের ৭ মার্চ কৃষ্ণাঙ্গ মার্কিনিরা ভোটাধিকারের বৈষম্যের প্রতিবাদে মিছিল করে সেলমা থেকে মন্টগোমারি গিয়েছিলেন। ওই সেতুর ওপর পৌঁছালে মিছিলের ওপর হামলা হয়। ছবি: রয়টার্স

৬ / ২২
মঁলা হুজ দলের ক্যাবারে নাচের শিল্পীরা আজ সোমবার সিঙ্গাপুরে এভাবেই ক্যামেরার সামনে পোজ দেন। দলটির সদস্যরা গত শনিবার সিঙ্গাপুরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। ছবি: এএফপি

৭ / ২২
জাপানের মিয়াগির নাতোরি এলাকায় চার বছর আগে ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার হাজারো লণ্ঠন জ্বালানো হয়। ১১ মার্চ ওই ঘটনার চার বছরপূর্তি। ছবি: রয়টার্স

৮ / ২২
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আজ সকালে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে জাতীয় সংগীত বাজানোর সময় বাংলাদেশি সমর্থকদের সম্মান প্রদর্শন। ছবি: রয়টার্স

৯ / ২২
অ্যাডিলেডে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। নিজের দেশকে সমর্থন দিতে গ্যালারিতে বাঘের সাজে ‘টাইগার মিলন’। ছবি: রয়টার্স

১০ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে গতকাল বেলারুশের রাজধানী মিনস্কের একটি চিড়িয়াখানায় আয়োজন করা হয় ডলফিনের খেলা। ডলফিনের সঙ্গে নানা কসরত দেখিয়েছে তাদের প্রশিক্ষকও। ছবি: রয়টার্স

১১ / ২২
ক্যালিফোর্নিয়ার রেডোনডো সৈকতে রোববার ঘুড়ি উৎসবে ড্রাগন আকৃতির ঘুড়ি ওড়ান এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১২ / ২২
গত বৃহস্পতিবার কোরীয় জাতীয়তাবাদী কর্মীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট। তাঁকে সিউলের একটি হাসপাতালে দেখতে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুইয়েন হাই। লিপার্ট দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

১৩ / ২২
বাবার এক পায়ের ওপর বসে আকাশে ঘুড়ির ওড়াউড়ি দেখছে এক শিশু। ক্যালিফোর্নিয়ার রেডনডো সৈকতে রোববার ঘুড়ি উৎসব চলাকালে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২২
হরতালে ব্যস্ত রাজধানীর রাজপথ। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের মুম্বাইয়ে বেসরকারি সংস্থা সোয়ামদীপ ও বিআরডি ফিল্মস আয়োজিত এক অনুষ্ঠানে এক সময়ের জনপ্রিয় বলিউড তারকা পুনম ধীলন ও পদ্মিনী কোলাপুরি। ছবি: এএফপি

১৬ / ২২
খাল-বিলে পানি শুকিয়ে যাওয়ায় খাবারের খোঁজে পানকৌড়ির দল পুকুরে আশ্রয় নিয়েছে। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের পাটাধোয়া পুকুর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২২
গ্রীষ্মের রসাল ফল বাজারে নেমে গেছে। তবে দাম একটু চড়া। তরমুজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের শহীদ হিটলু সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২২
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শুরু করেছে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু। আগামী পাঁচ মাসে এ বিমানটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। এর মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও অতিক্রম করবে বিমানটি। ছবি: রয়টার্স

১৯ / ২২
ঝিনাইদহের প্রত্যন্ত পল্লি বেড়াশুলায় আয়োজিত গ্রামীণ মেলায় সাপের খেলা দেখতে ভিড় জমিয়েছে আশপাশের গ্রামের বাসিন্দারা।  ছবি: ফোকাস বাংলা

২০ / ২২
চলার পথে বিশ্বকাপের খেলা দেখার এমন সুযোগ হারাতে চান না কেউ। রাজশাহীর জিরো পয়েন্ট এলাকা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ছবিটি তোলা। ছবি: শহীদুল ইসলাম

২১ / ২২
বিশ্বকাপ ক্রিকেটে আজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় লাভের পর রাজধানীতে সমর্থকদের উল্লাস। ছবিটি আজ বিকেলে সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ২২
বিশ্বকাপ ক্রিকেটে আজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় লাভের পর রাজধানীতে সমর্থকদের উল্লাস। ছবিটি আজ বিকেলে ঢাকা বিশ্ব​বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: জিয়া ইসলাম