শিশুরা যুদ্ধ বোঝে না, বুঝলেও এ নিয়ে ভাবে না। স্বভাবসুলভ অনাবিল উচ্ছলতা নিয়ে ওরা আছে নিজের ভুবনে। ইউক্রেনের ছয় বছরের শিশু সাচার মধ্যেই তা সুস্পষ্ট। কী সুন্দর নির্ভাবনায় এক চাল থেকে লাফ দিয়ে আরেক চালে যাচ্ছে সে। কে বলবে ওর দেশটা এখন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিরোধের এক কঠিন সময় পার করছে। ছবিটি সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগর মারিউপোল থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২০
অস্ট্রেলিয়ার সিডনি হারবারের ফোর্ট ডেনিসনে আজ জার্মান ব্যান্ডদল রেড বুল ফ্লাইং ব্যাচের সদস্যদের উড়ুক্কু নাচ। এই ব্যান্ডের শিল্পীরা জার্মান সুরকার ইয়োহান সেবাস্টিয়ান ব্যাচের উচ্চাঙ্গসংগীতের সুরে অ্যাক্রোবেটিক নাচ পরিবেশন করে থাকেন। বিশ্ব সফরের অংশ হিসেবে এই ব্যান্ডদল এখন অস্ট্রেলিয়ায় রয়েছে। ছবি: রয়টার্স
৩ / ২০
মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে পূর্ণ চাঁদ। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাগর সৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
শরৎ উৎসবে ষাঁড়ের লড়াই চলছে। ছবিটি সোমবার চীনের গুইঝু প্রদেশের লিপিং কাউন্টি থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ২০
খোলা নর্দমার নোংরা পানিতে নেমে খেলছে দুই শিশু। ছবিটি সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে মডেলদের সঙ্গে নকশাকার ইসাবেলা দোনোলা (ডান থেকে দ্বিতীয়)। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
৭ / ২০
নিউইয়র্কে চলছে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন শো। এতে বাহারি পোশাকে কয়েকজন মডেল। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
৮ / ২০
নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে সোমবার এক মডেলের উপস্থাপন। ছবি: এএফপি
ফুল থেকে মৌমাছির মধু আহরণ। ছবিটি সোমবার জার্মানির কোলোন থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ২০
দড়ির ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর দুঃসাহসী চমক দেখাচ্ছেন এক দড়াবাজ। ছবিটি সোমবার গ্রিসের থেসালোনিকি শহর থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ২০
প্রতিদিন পদ্মার প্রবল স্রোতে বিলীন হচ্ছে জনপদ। নদীর ভয়াল রূপ দেখছেন স্থানীয় লোকজন। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার অদূরে দোহারের মেঘলা বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২০
পুকুর বা নদীতে নয়, বাগানে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ শিকার করছেন তাঁরা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া শহরের চকসূত্রাপুর জাহেদ ইন্ডাস্ট্রি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৪ / ২০
রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন কাল। এ উপলক্ষে নগরের বিভিন্ন মোড়ে তোরণ বানানো হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার নগরের আরডিএ মার্কেটের পূর্ব পাশ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৫ / ২০
ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন ট্রফি হাতে ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। ছবিটি সোমবার নিউইয়র্কের ইউএসটিএ বিলি জাঁ কিং ন্যাশনাল টেনিস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
১৬ / ২০
ইউএস ওপেনে পুরুষ এককের ফাইনালে জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আনন্দে আপ্লুত ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। ছবিটি সোমবার নিউইয়র্কের ইউএসটিএ বিলি জাঁ কিং ন্যাশনাল টেনিস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
১৭ / ২০
সেন্ট্রাল লন্ডনে প্রিন্স হ্যারির মোমের মূর্তির সঙ্গে ছবি তুলছেন এক নারী। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
১৮ / ২০
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার আওলাদ হোসেন দুই দিন ধরে নিখোঁজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁর সন্ধানের দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: ইকবাল হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি
১৯ / ২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাসিয়াপুঞ্জিতে বসবাসরত আদিবাসী খাসিয়াদের ওপর হামলা ও নাহারপুঞ্জি উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম মানববন্ধন করে। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২০ / ২০
প্রথম আলো ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উদ্যোগে আজ মঙ্গলবার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিনিয়োগে স্থবিরতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: জাহিদুল করিম