ছবিতে আজ (১০ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ফ্রান্সের উদ্ভাবক রোলান্ড জেনিন দুই বছরের চেষ্টায় এই তিন চাকার বৈদ্যুতিক গাড়িটি উদ্ভাবন করেছেন। ছবিটি বৃহস্পতিবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর বেজাসোঁ থেকে তোলা। ডিসেম্বরে এ গাড়িটি নিয়ে আর্জেন্টিনার মধ্য দিয়ে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন জেনিন। এই পথ পাড়ি দিতে তাঁর মাস ছয়েক সময় লাগবে। ছবি: এএফপি

২ / ১৫
‘কিল দ্য ম্যাসেঞ্জার’ ছবির প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হলিউড তারকা মেরি এলিজাবেথ উইনস্টিড। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থানীয় ডেমোক্র্যাট সিনেটর টেড লিউয়ের প্রচার কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি বৃহস্পতিবার ভেনিস থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৫
গাজায় বৃহস্পতিবার সাগরতীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দর্শন। ছবি: এএফপি

৫ / ১৫
পুরোপুরি গণতন্ত্রের দাবিতে হংকং নগরের সড়ক দখল করে আন্দোলন করছেন গণতন্ত্রকামী মানুষেরা। আন্দোলনকারীদের আনন্দ দিতে কেউ কেউ রাস্তার ওপর দেখাচ্ছেন নানা ধরনের কসরত। ছবিটি বৃহস্পতিবার অ্যাডমিরালটি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৫
মিস ভেনেজুয়েলা-২০১৪ সুন্দরী প্রতিযোগিতার একটি পর্বে প্রতিযোগীরা। ছবিটি বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার দিনব্যাপী শুরু হয়েছে ‘কমিক কন’ শীর্ষক সবচেয়ে বড় পপ অনুষ্ঠান। অনুষ্ঠানে কমিক চরিত্রের অনুরূপ পোশাক পরে হাজির হয়েছেন ভক্তরা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকব জাভিটস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৫
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘হ্যাপি এন্ডিং’ ছবিটির ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা ইলিয়েনা ডি’ক্রুজ (বাঁয়ে) ও কালকি কোয়েচলিন। ছবিটি বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৫
তাইওয়ানের জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর পথে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আনন্দ শোভাযাত্রা। ছবিটি আজ তাইপেতে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৫
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে প্রায়ই এভাবে তিতাস গ্যাসের পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হতে দেখা যায়। ব্যস্ততম সড়কে পাইপের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাসে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়ক থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ১৫
নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে এভাবে ছোট ছোট নৌকা নিয়ে শিকারীরা পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন। ছবিটি দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১২ / ১৫
ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ছবিটি আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৫
শীত আসার আগেই বাজারে উঠেছে শীতের সবজি বাঁধাকপি। পাইকারি ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি বাঁধাকপি। ছবিটি আজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৪ / ১৫
গত ২৭ সেপ্টেম্বর ছিল ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াতের বিবাহোত্তর সংবর্ধনা। এর দুই দিন পর নববধূকে নিয়ে বগুড়ার মাটিডালিতে নিজের বাড়িতে আসেন মুশফিক। আজ বউভাত। সে উপলক্ষে রান্না করা খাবার তদারকি করে দেখেন মুশফিক। ছবি: সোয়েল রানা

১৫ / ১৫
ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফেরার পালা। ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন অনেকেই। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টায় বগুড়ার বাইপাস সড়কের চারমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া