ছবিতে আজ (১০ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
বলিউড অভিনেতা শাহরুখ খান কলকাতা পুলিশের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শনিবার সেখানে যান। নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভক্তরা। ছবি: আইএএনএস

২ / ২৫
অস্ট্রেলিয়ার সিডনি শহরে আয়োজিত ৪৪তম বার্ষিক সিটি২সার্ফ নামের মজার দৌড়ে অংশ নিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। ছবিটি সিডনির উইলিয়াম স্ট্রিট থেকে আজ তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৫
চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে মোম জ্বালিয়ে শ্রদ্ধা জানান স্থানীয়রা। ৩ আগস্ট সেখানে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে অন্তত ৬১৭ জন মারা যান। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
দুই সন্তানের জননী ভেনাপুসা নারায়ানামা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ভেনাপুসা ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ছবি: এএফপি

৫ / ২৫
মোরগ লড়াই ফিলিপাইনে খুবই জনপ্রিয় একটি খেলা। বিভিন্ন উত্সবে এ লড়াইয়ের আয়োজন করা হয়। স্থানীয়দেরও এ নিয়ে উত্সাহের কমতি নেই। আজ রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছাকাছি বারানগে স্যানরোক এলাকায় মোরগ লড়াই দেখতে জড়ো হয়েছেন মানুষ। ছবি: এএফপি

৬ / ২৫
মিয়ানমারে আজ রোববার থেকে শুরু হয়েছে চতুর্থ পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন (ইএএস)। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হাতে হাত রেখে ছবি তুলছেন। ছবিটি আজ মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (এমআইসিসি) থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শনিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: রয়টার্স

৮ / ২৫
যশোরে নিহত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নানের মরদেহ নিয়ে আজ রোববার দুপুরে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবিটি আজ শহরের ঈদগাহ মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

৯ / ২৫
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার পরও থেমে নেই মানুষের জীবন। জীবিকার অন্বেষণে বৃষ্টির মধ্যে ছুটছেন কর্মজীবী মানুষেরা। ছবিটি আজ রোববার যশোর সদরের রামনগর পিকনিক কর্নারের সামনে থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১০ / ২৫
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন দুই ফিলিস্তিনি। ছবিটি আজ রোববার গাজা শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
তেহরানের পশ্চিমাঞ্চলীয় মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: এএফপি

১২ / ২৫
মানিকগঞ্জের সাগরিকা হালদার হত্যা ও চাঁপাইনবাবগঞ্জের বিচিত্রা তিরকী ধর্ষণের বিচারের দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৫
গরুর বদলে ঘোড়া দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। ছবিটি আজ রোববার দুপুরে রংপুরের পীরগঞ্জের কাদিরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২৫
যশোরের ঝিকরগাছায় গাজীর দরগায় কয়েকটি দাতব্যপ্রতিষ্ঠানের উদ্যোগে রোববার দরিদ্র ও অসহায় ২০ জোড়া ছেলে-মেয়ের গণবিয়ে হয়। উপহার হিসেবে পোশাক, ক্রোকারিজের পাশাপাশি ভ্যান, সেলাই মেশিন নিয়ে বাড়ি ফিরছেন সবাই। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ২৫
দড়িতে ইট বেঁধে মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটির খোঁজ করছেন স্থানীয় জেলেরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: হাসান রাজা

১৬ / ২৫
মুন্সিগঞ্জের মাওয়ায় স্পিডবোটে ঝুঁকিপূর্ণ পারাপার এখনো অব্যাহত আছে। ছবিটি আজ রোববার মাওয়া ঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৭ / ২৫
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে কান্ডারি-২। ছবি: হাসান রাজা

১৮ / ২৫
তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন ও ওভারটাইমের বকেয়া পরিশোধ করতে শুরু করেছে মালিকপক্ষ। আজ রোববার বেলা দুইটা থেকে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে এ বেতন দেওয়া শুরু হয়। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২৫
সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রীর অশালীন বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: সাজিদ হোসেন

২০ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ রোববার বেলা দুইটার দিকে জুলাই মাসের বকেয়া বেতন নিতে তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের পোশাকশ্রমিকেরা ভিড় করেছেন। ছবি: সাজিদ হোসেন

২১ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে জুলাই মাসের বকেয়া বেতন নিতে উপস্থিত হয়েছেন তোবা গ্রুপের আহত কয়েকজন পোশাকশ্রমিক। আজ রোববার ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

২২ / ২৫
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। ছবিতে পেসার মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাচ্ছে জিমে নিজের ফিটনেসটাকে ঝালিয়ে নিতে। ছবি: শামসুল হক

২৩ / ২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। পাশে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: শামসুল হক

২৪ / ২৫
মাওয়ার লঞ্চডুবিতে ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি গ্রামের এ পরিবারের সাতজন নিখোঁজ হয়েছেন। স্মৃতি শুধু ছবি। তাই বুকে নিয়ে চলছে স্বজনের শোকের মাতম। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

২৫ / ২৫
ভাদ্র আসতে কয়েক দিন বাকি। কিন্তু রংপুরে তাল পাকা ভ্যাপসা গরম পড়েছে। ক্লান্ত কৃষকেরা মাঠে পানি পেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর